BREAKING:
রবীন্দ্রনাথ ঠাকুরের সোভিয়েত রাশিয়া ভ্রমণ শপথ নিলেন আরো ৩৫ মন্ত্রী, রাজ্য ক্যাবিনেট বেড়ে হল ৪১ চাইলেই কি হকার উচ্ছেদ করা যায়? হুগলীর হরিপালে আট দলীয় নকআউট জুনিয়র ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল, উইনার্স হরিপাল, রানার্স নবীন সংঘ ইমামের সর্বোচ্চ বেতনে নজির, পশ্চিম মেদিনীপুরে সম্মানিত আঁকাড়িয়া মসজিদ কমিটি গণতন্ত্রের মঞ্চে সাধারণ মানুষের নীরব কান্না সংবাদমাধ্যম কি সত্যিই নিরপেক্ষ, নাকি পক্ষপাতদুষ্ট? ভেড়ি থেকে মাছ চুরির অভিযোগে গ্রেপ্তার সোনারপুরের তৃণমূল কাউন্সিলর সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে গ্রেফতার জয়নগরের তৃনমূল নেতা ঈদ-উল-আযহা উপলক্ষ্যে জালালপুরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ধূপগুড়িতে প্রস্তাবিত ডাম্পিং গ্রাউন্ড ঘিরে উত্তেজনা, আবর্জনা বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ স্কুলে ঢুকে পড়ল শাবক সহ হাতির দল, চা বাগানের আতঙ্কে গ্রামবাসীরা নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কুনাল ঘোষ সহ অনেকেই বানারহাটে বিশ্ব ঋতুস্রাব পরিচ্ছন্নতা দিবস পালন ককরোচ জনতা পার্টি কোন রাজনৈতিক দল নয়, সর্বজনীন সামাজিক প্রতিবাদের প্রতীক দিলীপ ঘোষ উবাচ চালতাবেড়িয়া ঈদগাহ ময়দানে লক্ষাধিক মানুষ পড়লেন ঈদের নামাজ আবাস যোজনার কাটমানির টাকা ফেরতের দাবিতে প্রধানের স্বামীকে আটকে রেখে বিক্ষোভ রায়দীঘিতে নদীর চর ভরাট করে বেআইনি ক্যাফে তৈরির অভিযোগ তৃণমূল নেতা শওকত মোল্লার ছেলের বিরুদ্ধে তরুণীকে প্রেমের সম্পর্কে ফাঁসিয়ে ব্ল্যাকমেল, গ্রেফতার যুবক বাঁশদ্রোণীতে এক নাবালক স্কুল পড়ুয়ার মৃত্যু ঘিরে উত্তেজনা বঞ্চিত কৃষকদের পাশে সনৎ সর্দার, মানবিক উদ্যোগ সন্দেশখালির বিজেপি বিধায়কের ৯ জিলহজ পবিত্র আরাফা দিবস: আরাফার ইতিহাস ও গুরুত্ব ‘বিদ্রোহী’ নজরুল, ভাগ হয়ে গেছেন বিলকুল বর্ধমান সিএমএস উচ্চ বিদ্যালয়-এর সামনে নজরুল জন্ম দিবস পালিত বিশ্ব সাহিত্যে রবীন্দ্রনাথ ও নজরুলের অবদান বন্দে মাতরম বিতর্ক: সাংস্কৃতিক আধিপত্য, বহুত্ববাদ ও জাতীয়তাবাদের জটিলতা ভারতীয় মুসলিম রাজনীতির প্রেক্ষাপট: ইতিহাস, সংকট ও রূপান্তর ঈদের আনন্দ ভাগ করে নিতে অসহায়দের পাশে ‘মানবতা’ কৃতজ্ঞতাবোধ মানুষকে সমৃদ্ধ করে ইমাম ও মুয়াজ্জিনদের সরকারি ভাতা গ্রহণ কি ইসলামে বৈধ? নজরুলের জন্মদিন: আর কতকাল সিদ্ধান্তহীনতায় ভুগবে বাঙালি? ভারতীয় মুসলিম সমাজে মোল্লাতন্ত্রের উত্থান; এক ঐতিহাসিক বিশ্লেষণ ‘মোল্লাতন্ত্র’ শব্দের সমাজতাত্ত্বিক ব্যাখ্যা কুরবানির রাজনীতি: যখন গরুকেন্দ্রিক হয়ে ওঠে, আর আদর্শ হারিয়ে যায় বিদ্রোহী কবির ১২৭তম জন্মজয়ন্তী: নজরুল সাহিত্যে মৌলিকতা ও ধর্মীয় সাম্যতা কাজী নজরুল ইসলাম: শৃঙ্খলভাঙা মানবাত্মার ঘোষণা ডোমকলে স্বাস্থ্য পরিষেবার হাল খতিয়ে দেখতে আকস্মিক পরিদর্শনে সিপিআইএম বিধায়ক মন্ত্রী ক্ষুদিরাম টুডুর সাথে সাক্ষাৎ মাদ্রাসা টিচার্স এসোসিয়েশনের বেহাল অবস্থা জয়নগর কুলতলি গ্রামীন হাসপাতালের হকার উচ্ছেদের বিরুদ্ধে মগরাহাট স্টেশনে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি পালন ঈদুল আজহার দিনে পরীক্ষা, তারিখ পরিবর্তনের আহ্বান এসআইও’ র আল্লাহপ্রদত্ত ইলম (জ্ঞান) মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি আইনস্টাইন ও গ্যোডেল জুটি: গণিতের সংজ্ঞা বদলে গেল রাতারাতি হজ ২০২৬: সাফা ও মারওয়া পাহাড়ের ইতিহাস ও মর্যাদা ঋতু পরিবর্তন: আল্লাহর এক মহান নিয়ামত আমি ইলম (জ্ঞান) বলছি কুলতলীতে রাজনৈতিক প্রতিহিংসার জেরে অগ্নিসংযোগ সুন্দরবনের তুলো চাষ পরিদর্শন করেছেন কেন্দ্র ও রাজ্যের কৃষি বিশেষজ্ঞরা চাকবেড়িয়ায় বুদ্ধিজীবী সেমিনার: প্রান্তিক ও সংখ্যালঘুদের নানা সমস্যা নিয়ে আলোচনা আল্লাহর স্মরণেই হৃদয়ের স্থায়ী প্রশান্তি আকাশের রঙ কি নীল-ই থাকবে, নাকি বদলে যাবে? ফলতার পুনর্নির্বাচনে বেপাত্তা তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান নরেন্দ্রপুরে নাবালিকাকে যৌন হেনস্থায় অবশেষে ৬২ বছরের অভিযুক্ত গ্রেফতার জঙ্গলে মধু সংগ্রহকারী মৌলে বাঘের আক্রমণে যখম সেনা কর্মীর বাড়িতে চুরি, প্রায় ১০ লক্ষ টাকার গহনা ও নগদ চুরির অভিযোগ চুঁচুড়ায় উচ্চ মাধ্যমিক তো হল, এবার কোন পথে এগোবেন? একমেরু বিশ্বের অধ্যায় শেষ; শুরু বহুমেরু বিশ্বব্যবস্থা বিশ্বজয়ী মেধা ও সংকীর্ণ রাজনীতি: ‘সোনার বাংলা’-র আড়ালে কি হারিয়ে যাচ্ছে ‘সোনার ভারত’-এর স্বপ্ন? ইসরাইল-বান্ধব না হতে আরব আমিরাতকে সতর্ক করল ইরান ১৯ মে: ভাষা-সংস্কৃতি নিয়েও গণসংগ্রাম সম্ভব গোরু বিতর্ক: বহুত্ববাদী বাস্তবতাকে মানলেই সংঘাত কমবে সিএবি পরিচালিত জেলা ইন্টার স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন ধূপগুড়ি হাই স্কুল দিনরাত মানুষের সেবায় বনকর্মীরা, ক্ষুধা মেটাতে মুড়ি-চানা খেয়েই কর্তব্য পালন বিন্নাগুড়ির বনকর্মীদের.!” “ঈদকে সামনে রেখে বানারহাট থানায় গুরুত্বপূর্ণ বৈঠক, উপস্থিত ইমাম ও ইসলামিক সম্প্রদায়ের মানুষজন..! বিজয়গঞ্জ বাজারে মহিলা সংগঠনের প্রতিবাদ মিছিল সরকারি ও বেসরকারি বাসে ছাত্র কনসেশনের দাবিতে মালদায় স্মারকলিপি হুগলিতে পেট্রোলের দর ১১০ টাকা ডিজেল ৯৬ টাকা, সমস্যায় ক্রেতারা হুগলি জেলায় আটদিনব্যাপী জনজাতীয় গরিমা উৎসবের সূচনা সেনা কর্মীর বাড়িতে চুরি, প্রায় ১০ লক্ষ টাকার গহনা ও নগদ চুরির অভিযোগ চুঁচুড়ায় হোমিয়োপ্যাথিক ওষুধ নাক্স ভোমিকা এবার হতে পারে দুরন্ত জৈব কীটনাশক এলিয়েনদের গোপন তথ্য কি ট্রাম্পের হাতে আছে? জল্পনা ইসরাইলী কারাগারে ফিলিস্তিনী নারীদের নগ্ন তল্লাশি, নীরব গণহত্যা বিধানসভা নির্বাচন ২০২৬: অহংকারের পতন, ঔদ্ধত্যের পরাজয় প্যারেন্টিং পয়গাম: বাচ্চা খুব বেশি খেলে বা খেতে না চাইলে করণীয় গোলমরিচের কারণেই পরাধীন হয়েছিল ভারত! বৃষ্টির জলে ভেজার উপকারিতা অনেক সবথেকে ধনী ভারতীয় চিকিৎসক কেরলের শামশির ভায়ালিল নিট-ইউজি বাতিল: মেধার নিলামে যখন নটে গাছটি মুড়োল ফের চীন সফরে ট্রাম্প, নেপথ্যে কোন উদ্দেশ্য? উচ্চমাধ্যমিকে প্রথম দশে ৬৪ জন, পাশের হার ৯১.২৩ শতাংশ, সেরা আদৃত পাল, মেয়েদের মধ্যে প্রথম হুগলীর মেঘা মজুমদার কুরবানী: মনের পশুকে বিসর্জন দেওয়ার উৎসব নির্বাচন কমিশনার বাছাই কমিটিতে প্রধান বিচারপতি না থাকায় প্রশ্ন সুপ্রিম কোর্টের, গণতন্ত্রের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ বুলডোজার অভিযান: তপসিয়ায় মিল্লী ইত্তেহাদ পরিষদের প্রতিনিধি দল ফলতা পুনর্নির্বাচন থেকে সরে দাঁড়ালেন পুষ্পা জাহাঙ্গির খান, কটাক্ষ বিজেপি, আইএসএফের স্বরশ্রুতি কালচারাল একাডেমির রবীন্দ্র নজরুল সন্ধ্যা নির্যাতিতার পরিবারের পাশে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী অগ্নিমিত্রা পাল পশ্চিমবঙ্গ মন্ত্রিসভার বৈঠকে সপ্তম বেতন কমিশন অনুমোদন রাজ্যে অবৈধ মাদ্রাসা বন্ধের হুঁশিয়ারি, কড়া মন্তব্য মন্ত্রী ক্ষুদিরাম টুডুর সোনারপুরে বিজেপি কর্মীর বাড়িতে আগুন ডুয়ার্সের গয়েরকাটা চা বাগানে বনদপ্তরের পাতা খাঁচায় বন্দি চিতা বাঘ! চম্পাহাটি এলাকায় বড়সড়ো গ্যাসের কালোবাজারি ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের অসামান্য কৃতিত্বের জন্যই “বিদ্যাসাগর” উপাধি নবনির্বাচিত চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগকে সংবর্ধনা দিল হুগলি অ্যাসোসিয়েশন অফ কমার্স বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট -এর মুর্শিদাবাদ জেলা শাখার সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা রাজধানী এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা যাত্রীরা তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার কৃষ্ণনগরের প্রভাবশালী তৃণমূল নেতা সরজিৎ আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তি গ্রেফতার গাংনাপুর পুলিশের হাতে গড়িয়ায় বিজেপি কর্মীকে কাটারির কোপ, ধৃত এক তৃণমূল কর্মী জয়নগরে জুয়ার ঠেক চালানোর অভিযোগে গ্রেফতার ৪

স্বাধীনতার মশাল নাকি প্রতারণার ধোঁয়া?

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫, রাত ৯:১৭ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, রাত ৯:১৭

শ্বেতা দাস, নতুন পয়গাম:  

আরও পড়ুন:

দিনটা ছিল ৩১শে মার্চ, ১৯২৯। নিউইয়র্কের ইস্টার প্যারেডে তরুণীরা হাতে জ্বলন্ত সিগারেট নিয়ে হাঁটলেন রেড কার্পেটে। তার আগে নারীরা কখনো এইভাবে প্রকাশ্যে এসে ধূমপান করেনি। বরঞ্চ শোনা যেত, কেউ যদি প্রকাশ্যে এসে ধূমপান করত, তাহলে তাদের শাস্তি হিসেবে জেলে দেওয়া হত। একটি মার্কেটিং কতদূর প্রভাব ফেলেছে তা-ই আসলে লক্ষ্য করার বিষয়।

আরও পড়ুন:

আসল প্রশ্ন হল: সত্যি বলতে, এই ‘স্বাধীনতা’ কার জন্য? নারীর জন্য, নাকি তামাক কোম্পানির জন্য? বলাই যায়, প্রতিটি প্যাকেট বিক্রিতে রয়েছে কর্পোরেশনের মুনাফা, তাও আবার নারী-পুরুষের স্বাস্থ্যহানির বিনিময়ে। তবে কীভাবে এই সিগারেট নারীদের কাছে স্বাধীনতার মশাল হয়ে উঠল?

আরও পড়ুন:

১৯২৯ সালে বিখ্যাত সিগমন্ড ফ্রয়েডের ভাগ্নে এবং জনসংযোগের জনক এডওয়ার্ড বার্নেসের একটি প্ল্যান, যা নারী সমাজের হাতে তুলে দিয়েছে ‘স্বাধীনতার মশাল (Torch of Freedom)। বার্নেস নারীদের হাতে স্বাধীনতার নামে যে মশাল ধরিয়ে দিলেন, সেটি আসলে কর্পোরেট অর্থ-লোভের আগুন। সেই আগুন আজও আমাদের পুড়িয়ে চলেছে। আজ সকলেই জানে, ধূমপান শরীর ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। এটি ফুসফুস ক্যানসার, হৃদরোগ, বন্ধ্যাত্ব, গর্ভাবস্থার জটিলতা — ইত্যাদি বহু রকমের জটিল রোগ-ব্যাধির কারণ।

আরও পড়ুন:

প্রতিটি প্যাকেটে সতর্ক বার্তা লেখা আছে, প্যাকেটের গায়ে ভয়াবহ ছবিও ছাপা আছে। তারপরও সিগারেটের সঙ্গে আত্মবিশ্বাস ও আধুনিকতার সম্পর্ক যেন অটুট। কারণ, বার্নেসের তৈরি মিথ বিজ্ঞানকে হারিয়ে সংস্কৃতিতে ঢুকে গেছে। সিনেমায় নারীর হাতে সিগারেট মানেই স্মার্ট ও আত্মবিশ্বাসী চরিত্র। অফিসের বিরতিতে সিগারেট আবশ্যক, কিশোরীর কাছে এটি বিদ্রোহের প্রতীক। ফলে একজন নারী যখন সিগারেট ধরান, তিনি হয়ত ভাবেন তিনি আধুনিক ও স্বাধীন। অথচ তিনি অজান্তেই এক শতাব্দী পুরনো বিজ্ঞাপনের কৌশলকে পুনরাবৃত্তি করছেন। আজ প্রায় এক শতাব্দী পরও সেই ধোঁয়া রয়ে গেছে। স্কুল-কলেজের উঠোন থেকে কর্মক্ষেত্রের করিডোরে, চলচ্চিত্র থেকে বিজ্ঞাপনের পাতায় — সিগারেট আজও নারীর আত্মবিশ্বাস, সাহস ও আধুনিকতার প্রতীক হিসেবে তুলে ধরা হয়। কিন্তু এই ‘পছন্দের’ আড়ালে রয়েছে নির্মম সত্য: ধূমপান কখনও স্বাধীনতা ছিল না, এটি ছিল এক নিখুঁত প্রভাব বিস্তার।

আরও পড়ুন:

এই ‘ফ্যাশন’ নারীর কোনো উপকার করে না, শুধু কর্পোরেট পুঁজিবাদেরই মুনাফা বাড়িয়েই চলেছে। নারী-বাদের শব্দভাণ্ডারকে চুরি করে এটি ব্যবহৃত হয়েছে বাণিজ্যের জন্য, নারীর ক্ষমতায়নের জন্য নয়। এই প্রতারণার শিকড় বোঝার জন্য আমাদের ফিরে যেতে হবে সেই সময়ে। বিশ শতকের গোড়ায় মার্কিন নারীরা ভোটাধিকার অর্জন করেছেন, বিশ্ববিদ্যালয় ও কর্মক্ষেত্রে প্রবেশকরছেন, জনজীবনেদৃশ্যমানহতে শুরু করেছেন। সেই আত্ম বিশ্বাসের বাতাসে সুযোগও ছিল, আবার বাধাও ছিল অনেক। সেই সময় আমেরিকান টোব্যাকো কোম্পানি নারীদের সিগারেট খাওয়ার অভ্যাস করাতে বার্নেসকে নিয়োগ করেছিলেন। আর এখানেই তিনি যুক্তিতে নয়, আবেগে আঘাত করলেন।

আরও পড়ুন:

ফ্রয়েডের মনস্তাত্ত্বিক তত্ত্ব ব্যবহার করে তিনি সিগারেটকে ক্ষমতা, যৌনতা আর বিদ্রোহের সঙ্গে যুক্ত করলেন। বার্তা ছিল সহজ: যদি নারীরা সিগারেট না খায় তবে তারা পুরুষদের সমান হতে পারবে না। আর এই আবেগের অস্ত্র হল ‘নারীবাদ’। আর এখানেই আসল ভুলটি। নারীবাদ মানেই সমতা। তাহলে নারীবাদ কি এখানেও আমাদের অবিকল পুরুষদের নকল করা শেখায়? নারীবাদ বা ফেমিনিজম মানে এই নয় পুরুষদের ক্ষতিকর অভ্যাস নকল করা বা তাদের সাথে নিজেদেরকে তুলনা করা। একজন নারী সিগারেট ধরিয়ে শক্তি প্রমাণ করেন না, বরং প্রমাণ করেন বিজ্ঞাপনের প্রভাব কতটা সফল হয়েছে। আর বিজ্ঞাপন এই ভাবে সিগারেটকে করে তুলল এক ভুয়ো নারীবাদের প্রতীক। যা আদতে ছিল ভীষণ স্বাস্থ্য-ঝুঁকি, অথচ সেটিকে দেখানো হল স্বাধীনতার অস্ত্র হিসেবে। আর আমরা দুঃখজনকভাবে সেই ফাঁদে পা দিয়েছি। কেউ ভাবছে এটিই আধুনিকতা, আবার কেউ ভাবছে এটি আত্মবিশ্বাস, আবার কেউ ভাবছে এটিই সমতা। অথচ প্রতিটি টান শুধু ফুসফুসে নয়, আত্মার ভেতরেও আগুন ধরায়।

আরও পড়ুন:

সবচেয়ে বেদনাদায়ক দিক হল — নারীর দেহ যে শুধু নিজের নয়, তা আমরা ভুলেই গেছি, এটি জীবন জন্ম দেওয়ার আশ্রয়। গর্ভাবস্থায় ধূমপান মানে সেই আশ্রয়কে নিজ হাতে ভেঙে ফেলা। অকালপ্রসব, মৃত-শিশু, বিকলাঙ্গতা —কত ভয়াবহ ঝুঁকি লুকিয়ে থাকে প্রতিটি সিগারেটে। তবুও সমাজ প্রশংসা করে — ‘দেখো, আমরা কত আধুনিক! কত সাহসী!’ কিন্তু আসল সাহস তো এখানে নয়। আসল সাহস হল সেই সিগারেটকে প্রত্যাখ্যান করা, সমাজের চোখে নয়, নিজের অন্তরে স্বাধীন হওয়া।

আরও পড়ুন:

এডওয়ার্ড বার্নেসের চালাকির কাছে নারীরা এক সময় হার মানতে পারেন। তিনি যেভাবে খুব সহজেই স্বাধীনতার মতো মহৎ ধারণাকে বিপণনের খেলায় বদলে দিয়েছিলেন, তা আমাদের পক্ষে বোঝা তখন সম্ভব হয়নি ঠিকই। তবে এখন সময় এসেছে, নতুন করে স্বাধীনতার সংজ্ঞা দেওয়ার।

আরও পড়ুন:

যে ‘স্বাধীনতার মশাল’ নারীদের হাতে ধরিয়ে দেওয়া হয়েছিল বার্নেসের হাত ধরে, সেটি আসলে ধোঁয়ার মিথ্যা শিখা বা প্রোপাগান্ডা। তবে সত্যিকারের স্বাধীনতার মশাল রয়েছে আমাদের কাছেই, আর তা হল জ্ঞান, স্বাস্থ্য আর আত্মমর্যাদার আগুন। আমাদের ভাবতে হবে, যখন আমরা সিগারেট ধরাই — এটি কি সত্যিই আমাদের স্বাধীনতা দিচ্ছে? নাকি ইতিহাসের এক চতুর প্রতারণার পুনরাবৃত্তি ঘটাচ্ছে? আমরা সকলেই অবগত যে, আমাদের শক্তি হল নিজের স্বাস্থ্য। আমাদের উচিত নিজেদের স্বাস্থ্যকে ভালবাসা, নিজের শরীরকে যত্ন ও সম্মান করা।

আরও পড়ুন:

আমাদের স্বাধীনতা আছে বলেই আমাদের হাতেই রয়েছে নিজের ভবিষ্যৎ প্রজন্ম এবং আমাদের উচিত সেটি নিরাপদ রাখা। আমাদের এই কথা মানতেই হবে শক্তি ধোঁয়ায় নয়, মর্যাদা অনুকরণে নয়, স্বাধীনতা আসক্তিতে নয়। নারী ও পুরুষ উভয়েরই উদ্দেশ্য হল সেই দেহকে সুরক্ষিত রাখা। আমাদের স্বাধীনতা হল প্রতারণা অস্বীকার করা, এবং ধোঁয়ার পরিবর্তে স্বচ্ছতা বেছে নেওয়া। নারীবাদ মানে সিগারেটের ধোঁয়ায় নিজেকে প্রমাণ করা নয়। নারীবাদ মানে নিজের ভেতরের শক্তিকে বুঝে নেওয়া। সমতা মানে পুরুষের ভুলকে নকল করা নয়, বরং নিজস্ব মর্যাদার পথ তৈরি করা। তবেই সেই ভুয়ো “সিগারেটের মশাল” নিভিয়ে দিয়ে আমরা প্রকৃত স্বাধীনতার মশাল জ্বালাতে পারব, যা হবে সুস্থ দেহ, মন ও সঠিক পথে চলার স্বাধীনতা। নারীর ও পুরুষের আসল স্বাধীনতা ধোঁয়ায় নয়, বরং আলোকেই বেছে নেওয়ায়।

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder