বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃতদের ৫ লক্ষ করে ক্ষতিপূরণ দেবে সিইএসসি
নতুন পয়গাম, কলকাতা, ২৫ সেপ্টেম্বর:
কলকাতায় অতি বর্ষণে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া পরিবারগুলোকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করল সিইএসসি কর্তৃপক্ষ। সোমবার রাতভর বর্ষণের জেরে বানভাসি পরিস্থিতি দেখা দেয় কলকাতায়। গোটা শহরের সর্বত্র জল জমে যায়। তাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান অন্তত ৯জন। রাজ্য সরকার তাদের পরিবারের একজন করে চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছে। এবার কলকাতার বিদ্যুৎ সরবরাহ সংস্থা সিইএসসি আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করল। উল্লেখ্য, ইতিমধ্যেই বিষয়টিতে জল গড়িয়েছে হাইকোর্টে। এই মর্মে রাজ্য সরকার, কলকাতা পুরসভা এবং সিইএসসি-র কাছে রিপোর্ট তলব করেছে কলকাতা উচ্চ আদালত।
আরও পড়ুন








