পুজোর আগে সম্প্রীতির বার্তা নিয়ে রাজারহাট থানায় জামাআতের প্রতিনিধিদল
কুদ্দুস আলি মোল্লা, নতুন পয়গাম: দুর্গোৎসবকে কেন্দ্র করে শান্তি ও সম্প্রীতির বার্তা দিতে প্রতি বছরই রাজ্য তথা দেশজুড়ে ‘সম্প্রীতি’ স্টলের আয়োজন করে জামাআতে ইসলামী হিন্দ। এর লক্ষ্য-উদ্দেশ্য সম্পর্কে অবহিত করতে বৃহস্পতিবার রাজারহাট থানায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করলেন রাইগাছির মোকামি আমীর কুতুবউদ্দিন আহমেদ-এর নেতৃত্বে এক প্রতিনিধিদল। আইসি জোনাকি বাগচী, সেকেন্ড অফিসার অভিজিৎ বিশ্বাসের এর সঙ্গে তাদের সৌহার্দ্যপূর্ণ আলোচনার পর সম্প্রীতির বার্তাবাহী হ্যান্ডবিল, ফোল্ডার, নানারকম পুস্তিকা ও বাংলা কুরআন শরীফ তাঁদেরকে উপহার দেওয়া হয়। থানার পক্ষ থেকে এই মহতী উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত ও সাধুবাদ জানানো হয়।
আরও পড়ুন








