গঙ্গা-পদ্মা ভাঙন, পরিযায়ী শ্রমিক ও ওয়াকফ আইন ইস্যুতে ওয়েলফেয়ার পার্টির বিক্ষোভ-ডেপুটেশন
নিজস্ব সংবাদদাতা, নতুন পয়গাম, রঘুনাথগঞ্জ:
ওয়েলফেয়ার পার্টির উত্তর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার পক্ষ থেকে মঙ্গলবার রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ডে একদিনের বিক্ষোভ সমাবেশ ও ডেপুটেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সভা থেকে গঙ্গা ও পদ্মা নদীর ভাঙন রোধে কার্যকর প্রতিকার, পরিযায়ী শ্রমিকদের হেনস্থা বন্ধ ও তাদের নিরাপত্তা নিশ্চিত করা, মুর্শিদাবাদ জেলার বেহাল রাস্তাগুলি দ্রুত মেরামতসহ একাধিক দাবি জানানো হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি সামশেরগঞ্জ ও রঘুনাথগঞ্জে ওয়াকফ আইনকে কেন্দ্র করে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। সেখানে নিরীহ মানুষদের পুলিশ গ্রেফতার করেছে। এই ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের শাস্তি ও নিরপরাধ বন্দিদের মুক্তির দাবিতে এদিন এসডিও-র কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ওয়েলফেয়ার পার্টির উত্তর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সভাপতি ড. হামিদ সেখ, সহ-সভাপতি এম. এ. হান্নান, শাহারিয়ার কবীর চৌধুরী, মনিরুল ইসলাম ও মো. আসাদুল্লাহ, জেলা সম্পাদক মো. হাসিম আব্দুল হালিম, জেলা ট্রেজারার আবেদ হোসেন এবং জেলা কমিটির সদস্য মুরসালিম সেখ, ফারিদুল ইসলাম, জাহাঙ্গীর সেখসহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।








