জলঙ্গীতে খারাপ রাস্তা সংস্কারে এগিয়ে এল গ্রামবাসী
নতুন পয়গাম, জলঙ্গি:
মুর্শিদাবাদ জেলার জলঙ্গী ব্লকের দেবীপুর বাজার সংলগ্ন রাস্তা দীর্ঘদিন বেহাল থাকার পরও যথাযথ সংস্কার হয়নি। পুজোর আগে স্থানীয় গ্রামবাসী ও ব্যবসায়ীরা নিজেদের তহবিল থেকে আধলা ইট ব্যবহার করে রাস্তার খানাখন্দ ভরাটে নেমেছেন।
দেবীপুর বাজার থেকে মহিষমারী পর্যন্ত ২০০ মিটার পথ অতিক্রম করা বিশেষত সাইকেল, মোটরসাইকেল ও টোটো চালকদের জন্য কঠিন। বর্ষা ও সামান্য বৃষ্টিতেও হাঁটু জল জমে যায়। গ্রামবাসী অভিযোগ করেছেন, প্রশাসন বারবার জানার পরও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
উপপ্রধান মল্লিকা শীল বলেন, কিছু মানুষের বাধার কারণে সংস্কার বাধাগ্রস্ত হয়েছে, তবে পুজোর আগে রাস্তাটি ব্যবহারযোগ্য করার চেষ্টা চলছে। পঞ্চায়েত সমিতির সভাপতি কবিরুল ইসলাম জানিয়েছেন, বিষয়টি জেলা পরিষদে পাঠানো হয়েছে এবং শীঘ্রই সংস্কার করা হবে।
আরও পড়ুন








