শাসনে ৩৬ পুজো কমিটিকে চেক বিতরণ
নতুন পয়গাম: উত্তর ২৪ পরগনার শাসন থানার অধীন ৩৬টি পুজো কমিটিকে ১ লক্ষ ১০ হাজার টাকা করে চেক তুলে দেওয়া হল সোমবার। শাসন থানার অধীন খড়িবাড়ি পার্কে এদিন আনুষ্ঠানিকভাবে এই চেক তুলে দেওয়া পুজো কমিটিগুলোর হাতে। রাজ্য সরকারের দেওয়া এই চেক পেয়ে খুশি পুজো কমিটিগুলো। শাসন থানার আইসি আসিফ সানি’র নেতৃত্বে এই পুজো কমিটির চেক প্রদান অনুষ্ঠানে সম্প্রীতির ছবি ফুটে উঠে। উপস্থিত ছিলেন বিধায়ক রবিউল ইসলাম, এসডিপিও বারাসাত বিদ্যাকর আজিনকে আনন্দ, বারাসাত-২ পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি, জেলা পরিষদের সদস্য সাবিনা খাতুন, উপপ্রধান আব্দুল হাই সহ শাসন থানার অধীন ৫টি গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান-সহ অন্যান্য জনপ্রতিনিধিরা।
আরও পড়ুন







