শিশুদের অপুষ্টি: শীর্ষে বিজেপি রাজ্যগুলি
নতুন পয়গাম,
নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর: অপুষ্টিতে ভুগছে দেশের শিশুরা। বর্তমানে দেশের ৩২ শতাংশেরও বেশি ৫ বছর বয়স পর্যন্ত শিশু আন্ডার ওয়েটের শিকার। শুক্রবার এ কথা জানায় কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রক। তাৎপর্যপূর্ণ বিষয় হল, এই তালিকার প্রথম পাঁচে থাকা রাজ্যগুলির মধ্যে তিনটিই বিজেপি শাসিত ‘ডাবল ইঞ্জিন’ সরকার। শীর্ষে মধ্যপ্রদেশ। দ্বিতীয় স্থানে রয়েছে বিহার। এদিন অপুষ্টি সংক্রান্ত এক প্রশ্নের লিখিত জবাবে কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সাবিত্রী ঠাকুর রাজ্যওয়াড়ি পরিসংখ্যান পেশ করেছেন। গত অক্টোবর মাসের খতিয়ান প্রকাশ করা হয়েছে।
কেন্দ্রের তথ্য অনুযায়ী, মধ্যপ্রদেশে ২৬.৫ শতাংশ, বিহারে ২২.৯ শতাংশ, দিল্লিতে ২০.৬ শতাংশ, উত্তরপ্রদেশে ১৯.৪ শতাংশ, শিশু অপুষ্টির শিকার বা আন্ডারওয়েট। কেন্দ্রের দেওয়া এই পরিসংখ্যানে পশ্চিমবঙ্গ রয়েছে তুলনামূলক ভাল অবস্থানে। এই রাজ্যে অপুষ্টির হার ১৩ শতাংশ।








