ইভিএমে থাকবে প্রার্থীদের রঙিন ছবি
নতুন পয়গাম, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর:
এবার থেকে ইভিএম মেশিনের ব্যালট পেপারে প্রার্থীদের রঙিন ফটো থাকবে। এই নতুন প্রক্রিয়া শুরু হতে চলেছে আসন্ন বিহার বিধানসভা নির্বাচন থেকেই। ইতিমধ্যেই এ ব্যাপারে প্রয়োজনীয় যাবতীয় কাজকর্ম প্রায় সেরেই ফেলেছে জাতীয় নির্বাচন কমিশন।
নির্বাচনী আচরণবিধি সংক্রান্ত ১৯৬১ সালের আইনের বলে ইভিএমের ব্যালট পেপারে সব রাজনৈতিক দলের প্রার্থীদের রঙিন ছবি ব্যবহার করা হবে। এতদিন ব্যালটে প্রার্থীদের ছবি থাকত না, থাকত নাম এবং দলীয় প্রতীক। কিংবা কোনো কোনো ভোটে প্রার্থীর ছবি থাকলেও তা হত সাদা-কালো। এবার থেকে ছবি থাকবে রঙিন, যাতে ভোট দেওয়ার সময় প্রার্থীদের সহজে চিনতে পারা যায়। বিহারের পর থেকে এই নিয়ম চালু হবে সারা দেশেই। এমনই পরিকল্পনার কথা জানা গিয়েছে নির্বাচন কমিশন সূত্রে।
আরও পড়ুন








