রানিতলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ শিশুর মৃত্যু
রহমতুল্লাহ, নতুন পয়গাম, মুর্শিদাবাদ:
রানিতলার বেনীপুর ভাঙনপাড়ায় শনিবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই শিশু ও এক কন্যার মর্মান্তিক মৃত্যু হয়। জানা যায়, প্রায় রাত ১২টার সময় তিন ভাই— শয়ন শেখ, স্বয়ং শেখ ও নয়ন শেখের বাড়িতে হঠাৎ আগুন লাগে। মুহূর্তে তিনটি বাড়ি ভস্মীভূত হয়ে যায়। শয়ন শেখের স্ত্রী কোনরকমে প্রাণে বাঁচলেও তার দুই ছেলে সাহিল (৯), আদিল (৯) ও মেয়ে সাজিদা (৭) আগুনে দগ্ধ হয়ে মারা যায়। স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে তিন শিশুর প্রাণহানি ঘটে। প্রাথমিকভাবে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে অনুমান। ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ও বিধায়ক রেয়াত হোসেন সরকার, তিনি পাশে থাকার আশ্বাস দেন। গতকাল মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান পরিবারের সঙ্গে দেখা করে মসবেদনা জ্ঞাপন করেন এবং পাশে থাকার আশ্বাস দেন।








