উদ্ধার বিশালাকার ইন্ডিয়ান রক পাইথন
তৌসিফ আহম্মেদ, নতুন পয়গাম, বাঁকুড়া
আবারো সোনামুখী থেকে বিশালাকার একটি ইন্ডিয়ান রক পাইথন উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় সাধারণ মানুষদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে ।
বনদপ্তর সূত্রে জানতে পারা যায় , সোনামুখীর শীতলঝোড় এলাকায় একটি পুকুর পাড়ে স্থানীয় বাসিন্দারা প্রথম ইন্ডিয়ান রক পাইক পাইথনটিকে দেখতে পান। তারপর খবর দেওয়া হয় সোনামুখী বনদপ্তরে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় বন দপ্তরের আধিকারিকরা এবং ইন্ডিয়ান রক পাইথনটিকে উদ্ধার করে বন দপ্তরে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর পুনরায় ইন্ডিয়ান রক পাইথনটিকে সোনামুখীর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।
সোনামুখী রেঞ্জের বিট অফিসার ইদ্রিস সরকার জানান , খবর পাওয়ার পর সাপটিকে উদ্ধার করে বনদপ্তরে নিয়ে আসা হয় এবং প্রাথমিক চিকিৎসার পর সোনামুখীর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। এছাড়াও তিনি জানান , ইন্ডিয়ান রক পাইথন টি ৯ ফুট লম্বা এবং ১৪ কেজি ওজন।








