বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের আন্তঃধর্ম সমন্বয়সভা
বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের আন্তঃধর্ম সমন্বয়সভা
নতুন পয়গাম, বারুইপুর: বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিদের নিয়ে শনিবার এক বিদ্বজ্জন সভার আয়োজন করা হয় বারুইপুরের অনিমা ভবনে। মাওলানা মোজাফফর হোসেনের সভাপতিত্বে খ্রিষ্টান মিশনারী ফাদার, কয়েকজন বুদ্ধিস্ট ধর্মগুরু, দলিত ও আদিবাসী প্রতিনিধি, মুসলিম বুদ্ধিজীবীদের উপস্থিতিতে এক বর্ণময় আন্তঃধর্মীয় মিলন মঞ্চ খুবই উপভোগ্য ও দৃষ্টিনন্দন হয়ে ওঠে। সমবেত সুধীবৃন্দের বিবিধ বিষয়ে বক্তব্যে শ্রোতৃমন্ডলী সমৃদ্ধ হন। আমন্ত্রিত অতিথিরা বলেন, বিভিন্ন ধর্মাবলম্বী মানুষদের সহাবস্থান, অভ্যন্তরীণ মৈত্রী বা সম্প্রীতিই পারে বিভেদের প্রাচীর ভেঙে দেশকে পুনরায় ঐক্যবদ্ধ করতে। আরএসএস ও বিজেপির বিভাজনী রাজনীতির অপচেষ্টার তীব্র নিন্দা করেন তারা।
খ্রিষ্টান সম্প্রদায়ের পক্ষ থেকে কয়েকটি দাবি তুলে ধরেন ফাদার স্যামুয়েল ঘড়ুই। বক্তব্য রাখেন সংগঠনের অন্যতম কর্মকর্তা নজরুল হক সিপাই, কার্যকরী সভাপতি আব্দুর রউফ, সাধারণ সম্পাদক প্রফেসর ড: জাহান আলী পুরকাইত, সহ-সভাপতি একেএম গোলাম মর্তুজা, সংগঠনের পেট্রন মাওলানা আনোয়ার হোসেন কাসেমী, আম্বেদকরবাদী নেতা শান্তনু মন্ডল, রেভারেন্ড সঞ্জীব, আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাজী আলফ্রেড, ফাদার বাপ্পা বর, অধ্যাপিকা সালেহা বেগম, আব্দুল হান্নান, রেভারেন্ড সঞ্জয় গোমস, আইনজীবী শবনম খাতুন, হাফিজুর রহমান, কোষাধ্যক্ষ নজরুল ইসলাম, রেজাউল ইসলাম, মানবাধিকার সংগঠনের দায়িত্বশীল বিজয় বাবু, মাওলানা আব্দুল্লাব মীর, মারিয়া ঘড়ুই প্রমুখ। সঞ্চালনা করেন আব্দুর রউফ পাটুলি ও ফাদার স্যামুয়েল ঘড়ুই।







