BREAKING:
খারেজী মাদ্রাসার বর্তমান অবস্থা, সমস্যা ও প্রয়োজনীয় সংস্কার বারুইপুরের সূর্যপুরের স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে প্রতিবাদ মিছিল জয়নগরে জন্ম শতবর্ষের আলোয় মহানায়ক উত্তমকুমার  সৃজন সাথী শিল্পী চর্চা কেন্দ্রের চিকিৎসক দিবস ও উত্তমকুমার স্মৃতি সম্মান প্রদান অনুষ্ঠান আন্তর্জাতিক স্বর্ণপদকজয়ী অ্যাথলিট তাহুরা খাতুনকে মানবতা-র সংবর্ধনা নবাব সিরাজউদ্দৌলা ও পলাশির বিপর্যয় (৩ জুলাই শাহাদত বার্ষিকী) জঙ্গিপুর সাহিত্য উৎসবে ‘সুভদ্রা দেবী স্মৃতি পুরস্কার’ পেল বিস্ময়-বালক আনান বিশ্বাস অর্গানিক পদ্ধতিতে চাষাবাদ স্বাস্থ্যসম্মত এবং পরিবেশ-বান্ধব, রয়েছে কর্মসংস্থানের সুযোগও     নোনা জলের প্রতিকূলতা জয় করে বিশ্বমানের শিক্ষার আঙিনায় সাগরদ্বীপ   বাগুইআটি কৃষ্টি সংসদের মাসিক সাহিত্য সভায় প্রতিষ্ঠাতা সম্পাদক রমেণ আচার্যের প্রয়াণ দিবস স্মরণ বানারহাটে ১২৫ দিনের কাজের সূচনা করলেন বিধায়ক পুনা ভেংরা গয়েরকাটা বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ..! বজ্রাঘাতে হাতির মৃত্যুর আশঙ্কা, চাঞ্চল্য নাগরাকাটার ম্যাচপাড়ায় নোনাই নদীর অস্থায়ী ডাইভার্সন সেতুতে ভাঙন, দুর্ভোগ নেশামুক্ত ভারত মিশনের আওতায় বানারহাটে পুলিশের সচেতনতা র‍্যালি অতিভারী বৃষ্টির আগে ডাইনা নদীতে ড্রেজিং শুরু উত্তরবঙ্গের পাঁচ জেলায় লাল সতর্কতা, নদী সংলগ্ন এলাকায় প্রশাসনের নজরদারি জোরদার ২১ দফা দাবিতে ধূপগুড়ি এসডিও অফিসে ডেপুটেশন যুব কংগ্রেসের টানা বৃষ্টিতে জলমগ্ন ধূপগুড়ি, বাড়িতে জল শঙ্খমালার উদ্যোগে সোনামুখিতে ‘সুরের রবি – দ্রোহের নজরুল’ সাংস্কৃতিক সন্ধ্যা ধুলিয়ানে অনুষ্ঠিত হল মুর্শিদাবাদ জেলা কবিতা কার্নিভাল, আয়োজনে ‘কবিতা কার্নিভাল’ ও ‘স্বপ্নের ভেলা’ সাহিত্য পত্রিকা বারুইপুরে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট-এর সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা বড়জোড়া বিধানসভার বিধায়ক বিল্লেশ্বর সিংহ নিজে মাটি কেটে ১০০ দিনের কাজের সূচনা করলেন রক্তদানের মধ্যদিয়ে বিজয় উৎসব পালন করলো বিজেপি ধূপগুড়ি মহকুমা ডেকোরেশন লাইট ওনার্স অ্যাসোসিয়েশনের ২৩তম বার্ষিক সম্মেলন বারুইপুরে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্টের সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা সুরাবর্দী এভিনিউ-এর নাম পরিবর্তনের পিছনে ভাবনা সীমান্তের ঊর্ধ্বে মানব-মর্যাদা: জাতীয়তাবাদ ও বিশ্বব্যবস্থাকে নতুন করে ভাবার প্রয়োজন তৃণমূল কংগ্রেসের ভাঙনে কোন দল সবথেকে বেশি লাভবান হতে পারে? ডিজিটাল অবসেশন, পর্নোগ্রাফি ও মাদকাসক্তি প্রতিরোধে কলকাতায় এসআইও-র গোলটেবিল বৈঠক আবাস যোজনার টাকা ও কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল নেতার বাড়ির সামনে বিক্ষোভ, উত্তেজনা কুলতলিতে থাইকা খ্যস্তা গেনু: মৃত্যু, স্মৃতি ও সময়ের গল্প সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে পটাশপুরে “বাঙালির মাংস-ভাত উৎসব” রাজনীতির অঙ্গনে ‘ডিম থেরাপি’; গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী আইন কি সবার জন্য সমান, নাকি সংখ্যাগরিষ্ঠের আধিপত্যই শেষ কথা? জহর সরকার, নজরুল ইসলাম, অভিজিৎ গঙ্গোপাধ্যায়রা বার্নি স্যান্ডার্স হওয়ার চেষ্টা করতে পারতেন প্রসঙ্গ: বাংলা ভাগ ও পশ্চিমবঙ্গ দিবস কুলতলিতে বোমাবাজির ঘটনায় আটক ২ ২০২৫ সালের সাইন্যাপস্ পত্রিকা সম্মাননা পেলেন কবি বোধিসত্ত্ব মুখোপাধ্যায় স্বচ্ছ ভারত অভিযানে নজির বানারহাট থানার পুলিশের সরকারি উদ্যোগে প্রাকৃতিক কৃষি কর্মশালা জয়নগরে মারামারির ঘটনায় জয়নগরে গ্রেফতার এক যুবক ফুটপাত ও সরকারি জমি দখলমুক্ত করতে কড়া পদক্ষেপ আলিপুরদুয়ারে নকল মদের কারখানায় পুলিশের হানা মমতা বন্দ্যোপাধ্যায় যদি জাতীয় কংগ্রেসে ফিরতে চান… ইসলাম ও শিশু-শ্রম: এক মানবিক দৃষ্টিভঙ্গি বাঙালি পরিচয়ের ইতিহাস: ভাষা, ধর্ম ও জাতিসত্তার সমাজতাত্ত্বিক বিশ্লেষণ বৈচিত্র্য ভারতের শক্তি হতে পারে, যদি সহাবস্থান বজায় রাখতে পারে শ্রমিক কর্মচারীর বেতন: ইসলামের দৃষ্টিতে এক অবিচ্ছেদ্য হক বিশ্ব সাইকেল দিবস পালনে স্কুল পড়ুয়ারা নানাই নদীর সেতু ভেঙে পড়াই জঙ্গল পথেই যাতায়াত বন্দীদশা কাটিয়ে বাংলাদেশে ফিরে গেল ৯১ জন মৎস্যজীবি তৃণমূল নেত্রীর বাড়িতে স্বনির্ভর গোষ্ঠীর কৃষি সরঞ্জাম উদ্ধার এবার থেকে সরাসরি রেলপথে গঙ্গাসাগর? অবশেষে দিল্লির জন্তর মন্তর এ ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে উচ্ছেদ বই-ভব পাবলিশার্সের আয়োজনে বহু গ্রন্থের মোড়ক উম্মোচন বিশ্ব পরিবেশ দিবসে জয়নগর থেকে সুন্দরবন, বৃক্ষরোপণ ও সচেতনতায় ব্যাপক উদ্যোগ ভাঙড় বিস্ফোরণ মামলার মাস্টারমাইন্ড শওকত মোল্লার খোঁজে এনআইএ গধেয়ারকুঠি উচ্চ বিদ্যালয়ে ভূতের আতঙ্কে চাঞ্চল্য! বিশ্ব পরিবেশ দিবসের রাতেই, গয়েরকাটায় রাতারাতি উধাও সেগুন গাছ ডোমকলে তৃণমূল নেতা বাসীর মোল্লা দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার টানা ভারী বৃষ্টিতে জলমগ্ন মাল ব্লক, ভোগান্তিতে রাজার চা বাগানের কেশর লাইনের বাসিন্দারা কাকদ্বীপ মহকুমা হাসপাতালে সিটি স্ক্যান ইউনিটের উদ্বোধন মন্ত্রী দীপঙ্কর জানার বহরমপুরে আরএসপির মিছিল ও বিক্ষোভ বড়ঞা পঞ্চায়েত সমিতির অনাস্থা আনলো জাতীয় কংগ্রেস ঘাস কাটতে গিয়ে চিতাবাঘের হামলায় জখম অন্নপূর্ণা যোজনার প্রায় ২৮ লক্ষ উপভোক্তার হাতে সার্টিফিকেট প্রদান কুলতলিতে পঞ্চায়েত সমিতি সভাপতির আত্মীয়ের বাড়ি থেকে ত্রাণ ও অস্ত্র উদ্ধার নরেন্দ্রপুরের গড়িয়ায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ২ কুলতলিতে ১৮ জন বাংলাদেশি নাগরিক আটক, এলাকায় চাঞ্চল্য সুন্দরবনে তিন দিনে তিন জন বাঘে আক্রান্ত, দ্রুত ক্ষতিপূরণের দাবি এপিডিআরের বারুইপুর পৌরসভার সামনে জলকষ্ট ও নিকাশি সমস্যা নিয়ে বিজেপির বিক্ষোভ রবীন্দ্রনাথ ঠাকুরের সোভিয়েত রাশিয়া ভ্রমণ শপথ নিলেন আরো ৩৫ মন্ত্রী, রাজ্য ক্যাবিনেট বেড়ে হল ৪১ চাইলেই কি হকার উচ্ছেদ করা যায়? হুগলীর হরিপালে আট দলীয় নকআউট জুনিয়র ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ইমামের সর্বোচ্চ বেতনে নজির, পশ্চিম মেদিনীপুরে সম্মানিত আঁকাড়িয়া মসজিদ কমিটি গণতন্ত্রের মঞ্চে সাধারণ মানুষের নীরব কান্না সংবাদমাধ্যম কি সত্যিই নিরপেক্ষ, নাকি পক্ষপাতদুষ্ট? ভেড়ি থেকে মাছ চুরির অভিযোগে গ্রেপ্তার সোনারপুরের তৃণমূল কাউন্সিলর সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে গ্রেফতার জয়নগরের তৃনমূল নেতা ঈদ-উল-আযহা উপলক্ষ্যে জালালপুরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ধূপগুড়িতে প্রস্তাবিত ডাম্পিং গ্রাউন্ড ঘিরে উত্তেজনা, আবর্জনা বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ স্কুলে ঢুকে পড়ল শাবক সহ হাতির দল, চা বাগানের আতঙ্কে গ্রামবাসীরা নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কুনাল ঘোষ সহ অনেকেই বানারহাটে বিশ্ব ঋতুস্রাব পরিচ্ছন্নতা দিবস পালন ককরোচ জনতা পার্টি কোন রাজনৈতিক দল নয়, সর্বজনীন সামাজিক প্রতিবাদের প্রতীক দিলীপ ঘোষ উবাচ চালতাবেড়িয়া ঈদগাহ ময়দানে লক্ষাধিক মানুষ পড়লেন ঈদের নামাজ আবাস যোজনার কাটমানির টাকা ফেরতের দাবিতে প্রধানের স্বামীকে আটকে রেখে বিক্ষোভ রায়দীঘিতে নদীর চর ভরাট করে বেআইনি ক্যাফে তৈরির অভিযোগ তৃণমূল নেতা শওকত মোল্লার ছেলের বিরুদ্ধে তরুণীকে প্রেমের সম্পর্কে ফাঁসিয়ে ব্ল্যাকমেল, গ্রেফতার যুবক বাঁশদ্রোণীতে এক নাবালক স্কুল পড়ুয়ার মৃত্যু ঘিরে উত্তেজনা বঞ্চিত কৃষকদের পাশে সনৎ সর্দার, মানবিক উদ্যোগ সন্দেশখালির বিজেপি বিধায়কের ৯ জিলহজ পবিত্র আরাফা দিবস: আরাফার ইতিহাস ও গুরুত্ব ‘বিদ্রোহী’ নজরুল, ভাগ হয়ে গেছেন বিলকুল বর্ধমান সিএমএস উচ্চ বিদ্যালয়-এর সামনে নজরুল জন্ম দিবস পালিত বিশ্ব সাহিত্যে রবীন্দ্রনাথ ও নজরুলের অবদান বন্দে মাতরম বিতর্ক: সাংস্কৃতিক আধিপত্য, বহুত্ববাদ ও জাতীয়তাবাদের জটিলতা

শাশুড়ি-বউমার সম্পর্ক কেমন হওয়া উচিত

প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৫, দুপুর ১২:১৪ | আপডেট: ২৩ আগস্ট ২০২৫, দুপুর ১২:১৪

শাশুড়ি-বউমার সম্পর্ক কেমন হওয়া উচিত
শরিফ আহমাদ

অনেকদিন আগে টিভিতে একটা প্রোগ্রাম হত, যার শিরোনাম ছিল ‘হয় মা, না হয় বউমা’! অর্থাৎ নামকরণ থেকেই স্পষ্ট বোঝা যাচ্ছে, শাশুড়ি বনাম বউমা — এই বার্তাই তারা দিতে চেয়েছিল, যা সত্যিই বেদনাদায়। একটা টিভি চ্যানেল কীভাবে এমন সংসার ভাঙানোর মতো বিষয় সম্প্রচার করে? যদিও ওই প্রোগ্রামে কী দেখানো হত, তা আমার জানা নেই। কারণ, আমি সচরাচর সংবাদ ছাড়া টিভিতে অন্য কিছু দেখি না। ওই প্রোগ্রামের প্রতিপাদ্য বিষয় নয়, আমার আপত্তি কেবল শিরোনাম নিয়ে। যাহোক, একটা আদর্শ সংসার বা পরিবার গড়তে হলে সকল সদস্যকে আন্তরিক হতে হবে। স্নেহ-ভালবাসা, সম্মান-শ্রদ্ধা, দায়িত্ব-কর্তব্য এবং সর্বোপরি পরস্পরের প্রতি দায়বদ্ধতা থাকতে হবে।
শাশুড়ি-বউমার সম্পর্ক হতে হয় মা-মেয়ের মতো। তবে বউমা তার শ্বশুর-শাশুড়িকে নিজের মা-বাবার মতো শ্রদ্ধা-ভক্তি ও সম্মান করবে। শ্বশুর-শাশুড়িও বউমাকে নিজের মেয়ে বলে মনে করবে। স্বামীর বাবা-মা’কে মনেপ্রাণে ভালবাসার নজির রেখেই আদর্শ বউমা হতে হয়। অনুরূপ শ্বশুর-শাশুড়িও পুত্রবধূর সুবিধা-অসুবিধার দিকে বিশেষভাবে খেয়াল বা নজর রাখা উচিত। আর একটা বিষয় মাথায় রাখতে হবে, আপনি বউমার সঙ্গে যেমন আচরণ করবেন, আপনার মেয়েও তার শ্বশুরবাড়িতে তেমনই আচরণ পাবে। আর বউমাকে মনে রাখতে হবে, সে তার শ্বশুর-শাশুড়ির সঙ্গে যেমন আচরণ করবে, তার বাপেরবাড়িতে ভাবি বা বৌদিরাও তার বাবা-মায়ের সঙ্গে তেমন আচরণ করবে। তাই উভয় পক্ষকেই মনে রাখতে হবে, তারা পরস্পরের প্রতি যেন আচরণ করছেন, সেটা যদি তার মেয়ে বা তার বাবা-মায়ের সঙ্গে করা হয়, কেমন লাগবে?
বউমাকে নিজের মেয়ের মতো ভালবাসার বন্ধনে আগলে রাখতে হয়। ছেলের বউ শ্বশুর-শাশুড়ির কল্যাণেই স্বামীর হাত ধরে নতুন ঠিকানায় আসে। এ নতুন ঠিকানাকে জান্নাতময় করতে হলে শাশুড়ি-বউমার মধ্যে পারস্পরিক সম্মান ও বোঝাপড়া বা সমন্বয় জরুরি। উন্নত আখলাকের চর্চা আবশ্যক। উত্তম ও উন্নত আখলাক ছাড়া কেউ কখনও কারো প্রিয়ভাজন হতে না। এটাই সব সম্পর্কের মূল কথা। গুড রিলেশনের নেপথ্য রহস্য এটাই। শাশুড়ির অনেক অবদান আছে তার সংসারে। তিনি তিলে তিলে গড়ে তুলেছেন তার সংসার। নিজে ক্ষয়ে গিয়ে গড়েছেন সন্তানকে। এসব মনে রেখে বউমা যখন শাশুড়ির সামনে উপস্থিত হয়- সে বউ ও শাশুড়ি সদা সুখময় জীবন যাপন করে। সর্বজন বিদিত, সংসারে সুখ আসে কৃতজ্ঞতাবোধ থেকে। নতুন বউমা সংসারে এসেই শাশুড়ির হাত থেকে সবকিছু কেড়ে নিতে চাইলে, রাতারাতি সব দায়িত্ব নিজের হাতে নিতে চাইলে, সেখানে অশান্তি বিরাজ করাটা আবশ্যক। আর এটাই হচ্ছে এখন দেশজুড়ে। যা অনাকাঙ্ক্ষিত। ধর্ম অসিদ্ধ। তাই কৃতজ্ঞতাবোধ জীবনে খুব জরুরি।
এ প্রসঙ্গে হযরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে তিনি বলেন, নবী কারিম (সা.) বলেছেন, যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা আদায় করে না, সে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে না। (আবু দাউদ: ৪৭৩৬ )।
একজন পুত্রবধূ নিজের মাতা-পিতা,আত্মীয়-স্বজন ছেড়ে সম্পূর্ণ ভিন্ন এক পরিবেশে আসে। সংসারে তার মন বসা কিংবা কাজে কর্মে দক্ষ হয়ে উঠতে, সবকিছু মানিয়ে নিতে কিছুটা সময় লাগে। মানবিক কারণে তার প্রতি সহানুভূতির হাত বাড়িয়ে দিতে হয়। সামান্য ভুল-ত্রুটির জন্য ঝগড়াঝাটি, কথা কাটাকাটি, খোঁটা দেওয়া ও শাশুড়ি কর্তৃক বউমার ওপর নির্যাতন সম্পূর্ণ জুলুম। শাশুড়িরা সাধারণত বউদের খোঁটা দেয়। বউদের তুচ্ছ দোষ ধরে ঝগড়া করে। এই প্রবণতা ঠিক নয়। এতে হীতে বিপরীত হয়। হযরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসূল (সা.) বলেছেন, আল্লাহর নিকট সেই ব্যক্তি সবথেকে বেশি ঘৃণিত, যে অতি ঝগড়াটে (বুখারি: ২২৯৫)।
সাংসারের কাজ মূলত নারীদের দায়িত্ব। এটা কোন বাড়তি বোঝা নয়। তবে পুরুষকেও এই কাজে সহায়তা করতে হবে। এই বুঝ ছেলে-বউমা ও শ্বশুর-শাশুড়ির মধ্যে থাকলে অর্ধেক সমস্যা সমাধান হয়ে যায়। ফাতেমা (রা.) এর জীবনী থেকে নারীদের অনেক শিক্ষণীয় রয়েছে। তিনি সংসারের কাজে প্রচুর পরিশ্রম করতেন। রাসূল (সা.)-ও সংসারের কাজে বা স্ত্রীর কাজে সহায়তা করতেন।
কুরআন-হাদিসে পিতা-মাতার সেবার দায়িত্ব ছেলেকে দেওয়া হয়েছে। পুত্রবধূর ওপর চাপিয়ে দেয়া হয়নি। তাকে এ কাজে বাধ্য করা নিষেধ। কারণ, সে কাজের মেয়ে নয়। তবুও নীতি-নৈতিকতা ও আদর্শের ভিত্তিতে তাকে শ্বশুর-শাশুড়ির সেবা করতে হয়। এটাকে পরম সৌভাগ্য ও সাওয়াবের মাধ্যম বানিয়ে নিতে হয়। কেননা, শ্বশুর-শাশুড়ির সেবার নমুনা নবী-রাসূল তথা সাহাবীদের যুগেও ছিল। মূল কথা হল, সওয়াবের আশায়, জান্নাতের আশায় সুখী সংসার, সুখি পরিবার চাইলে সবাইকে এ ব্যাপারে আন্তরিক ও ইতিবাচক হতে হবে। পরস্পরের ভুল-ত্রুটি মাফ করতে হবে। ছিদ্রান্বেষী হলে চলবে না। তাহলে সুখের থালাও ফুটো হয়ে যাবে। সর্বোপরি আদর্শ পরিবার গড়তে কুরআন-হাদীসের আলোকে ইসলামের মৌলিক মানবীয় নীতিমালা মেনে চলা অভ্যাস করতে হবে। তাহলে সংসারে আল্লাহর বরকত হবে, রহমত নেমে আসবে।

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder