‘সর্বোপরি মানবতা’, ১৪০ কিমি ছুটে গিয়ে মুসলিম রোগীকে রক্ত দিলেন এক হিন্দু যুবক
নতুন পয়গাম, সংবাদদাতা, কোচবিহার:
গোটা ভারত জুড়ে যখন হিন্দু মুসলিমের মধ্যে ভেদাভেদ তৈরী হচ্ছে, ঠিক তখনই সেই সব ভেদাভেদ ভূলে মনুষত্ব কে গুরুত্ব দিয়ে কোচবিহার এর বাসিন্দা সুখেন্দু বর্মন ১৪০ কিমি ছুটে গিয়ে রক্ত দান করলেন। দিনহাটার বাসিন্দা মোস্তাফিজার হোসেন বিগত কয়েকদিন থেকে কিডনির সমস্যার জন্য শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি রয়েছে।
সেখানকার চিকিৎসক জানায় তাকে দ্রুত রক্ত দিতে হবে। রোগীর পরিবারের পক্ষ থেকে মৈত্রীর বন্ধন স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যোগাযোগ করায় তারা অনেক খোঁজাখুঁজির পর সুখেন্দু বাবুর সঙ্গে কথা বলায় কোনো রকম দ্বিধা না করে অবশেষে শিলিগুড়ি মহারাজা আগ্রাসন ম্যাগনাম ব্লাড সেন্টারে গিয়ে রক্ত দান করেন। এ বিষয়ে সংগঠনের সভাপতি মুস্তাফা মিঞা এবং সেক্রেটারি সোহিনী বর্মন দেবনাথ বলেন,এটা
আমাদের সারা বছরের কাজ ৷ যাঁদের রক্তের প্রয়োজন হয়, তাঁদের পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করি ৷ আমরা জানতে পারি এক দাদার রক্তের প্রয়োজন ৷ নিজেদের মধ্যে খোঁজখবর চালাই। তারপর আমরা দাদার সঙ্গে যোগাযোগ করি। বর্তমানে ধর্ম নিয়ে যে রাজনীতি হচ্ছে সেটা একদম কাম্য নয় ৷ আমরা সকলকে অনুরোধ করব যাতে ধর্মের ভেদাভেদ ভুলে এই ভাবেই সবাই সবার পাশে থাকতে পারি ৷ রক্তের কোনও ধর্ম হয় না ৷”
রক্ত পেয়ে খুশি রোগির পরিবার এবং সুখেন্দু বর্মন মহাশয়কে অনেকে ধন্যবাদ জানিয়েছেন।








