আদালতে আত্মসমর্পণ, জামিনে মুক্ত অনুব্রত
আদালতে আত্মসমর্পণ, জামিনে মুক্ত অনুব্রত
খান সাহিল মাজহার, নতুন পয়গাম, বীরভূম:
বীরভূম জেলা তৃণমূল কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল আবারো সংবাদের শিরোনামে। বোলপুর থানার আইসি লিটন হালদারকে কদর্য ভাষায় আক্রমণ করার অভিযোগে সোমবার তিনি বোলপুর মহকুমা আদালতে আত্মসমর্পণ করেন। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে ইতিমধ্যেই তোলপাড় শুরু হয়েছে। পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিককে নিয়ে অনুব্রত মণ্ডলের মন্তব্য প্রকাশ্যে আসতেই বিতর্কের ঝড় ওঠে।
এদিন আদালতে আত্মসমর্পণের পর তার আইনজীবী জামিনের আবেদন করেন। সেই জামিন মঞ্ঝুর হয়। ওই আইনজীবী জানান, অনুব্রত মণ্ডল আদালতে আত্মসমর্পণ করেন এবং বিচারক তাকে ১ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করেছেন। এর ফলে আপাতত তিনি মুক্ত হলেও মামলাটি ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোড়ন শুরু হয়েছে।
আরও পড়ুন








