মন্ত্রী ক্ষুদিরাম টুডুর সাথে সাক্ষাৎ মাদ্রাসা টিচার্স এসোসিয়েশনের
নতুন পয়গাম, কলকাতা: পশ্চিম বঙ্গ রাজ্য সরকারের অনুমোদন প্রাপ্ত ও সাহায্য প্রাপ্ত আন এডেড মাদ্রাসা, এম এস কে, হাই ও সিনিয়র মাদ্রাসা গুলির শিক্ষক ও শিক্ষা কর্মী প্রতিনিধিদের নিয়ে গঠিত মাদ্রাসা টিচার্স এসোসিয়েশন ( এম টি এ ) এর এক প্রতিনিধি দল বর্তমান রাজ্য সরকারের সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা বিষয়ক মন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন আদিবাসি উন্নয়ন ভবনে। এম. টি. এ. সংগঠনের পক্ষ থেকে মুখ্য উপদেষ্টা চম্পক নাগ ও প্রেসিডেন্ট আবু সুফিয়ান পাইক মন্ত্রীকে পুষ্প স্তবক দিয়ে সৌজন্য ও শুভেচ্ছা জানান। আবু সুফিয়ান জানান রাজ্যে পালা বদল ঘটেছে। নতুন সরকারের নির্দেশাবলী আমরা সরকারি চাকুরীজীবিরা মেনে চলতে বাধ্য। রাজ্যের মাদ্রাসা গুলি সম্বন্ধে বিশদ তথ্য মন্ত্রীর নিকট তুলে ধরা হয়েছে বলে জানান এম. টি.এ’ র প্রতিনিধিরা।
আরও পড়ুন








