বিজয়গঞ্জ বাজারে মহিলা সংগঠনের প্রতিবাদ মিছিল
নতুন পয়গাম, উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, লক্ষ্মীকান্তপুর: মঙ্গলবার মন্দিরবাজার থানার বিজয়গঞ্জ বাজারে অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন, অল ইন্ডিয়া ডি ওয়াই ও এবং অল ইন্ডিয়া ডি এস ও’ র নেতৃত্বে রাজস্থান, দিল্লি সহ একের পর এক জায়গায় নারী নির্যাতন, খুন, ধর্ষনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল সংগঠিত হয়। মিছিল থেকে আওয়াজ ওঠে নারী নির্যাতন, খুন ধর্ষণের সঙ্গে যুক্ত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, মদ সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, মা বোনেদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে । বর্তমানে পশ্চিম বঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় এসে মেয়েদের সুরক্ষার এবং নানা ধরনের প্রকল্পের কথা বললেও রাজস্থান, দিল্লি, উত্তরপ্রদেশ , মধ্যপ্রদেশ প্রভৃতি ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যগুলো সহ একের পর এক ভয়াবহ ধর্ষণ, গণধর্ষণের ভয়াবহ ঘটনা দেশজুড়ে ঘটে চলেছে। বেশিরভাগ ক্ষেত্রে অপরাধীদের আড়াল করার চেষ্টা করেছে এবং উপযুক্ত শাস্তি দেওয়া হয়নি।যার পরিণতিতে একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটে চলেছে। এদিন স্টেশন মোড় থেকে শুরু হয়ে সমগ্র বাজার, স্টেশন পরিক্রমা করে পুরাতন এসডি -1বাস স্ট্যান্ডে শেষ হয়। এই মিছিলে নেতৃত্ব দেয় সুলেখা খামারু, শ্যামল নাইয়া ও বাসন্তী কয়াল।








