হুগলিতে পেট্রোলের দর ১১০ টাকা ডিজেল ৯৬ টাকা, সমস্যায় ক্রেতারা
নতুন পয়গাম, আব্দুল গফফার, হুগলি: গত শুক্রবার তেলের দাম তিন টাকা বেড়েছিল লিটার প্রতি। মঙ্গলবার সকাল থেকে আবারও এক টাকা করে বাড়ল। যারা বাইক চালান তাদের সমস্যা, দাম বাড়লেও তেল কিনতেই হচ্ছে। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী বলেছিলেন তেল সাশ্রয় করতে। কিছু পেশার মানুষ আছেন যাদের গাড়ি ছাড়া গতি নেই। তাই দাম বাড়লেও কিছু করার নেই তাদের। এক ক্রেতার কথায়, একদিকে দাম বাড়ছে অন্যদিকে তেলের যোগান কম। তাই রেশনিং চালু হয়েছে শহরের কয়েকটি পেট্রোল পাম্পে। দুশো আড়াইশো টাকার বেশি তেল দেওয়া হচ্ছে না বাইকে। চার চাকার জন্য বরাদ্দ পাঁচশ থেকে সাতশ টাকার তেল। তেল গ্রাহকদের বক্তব্য, আয় বাড়ছে না খরচ বেড়ে চলেছে। তেল এমন এক জ্বালানি যার দাম বাড়লে সরাসরি প্রভাব পড়ে পণ্য পরিবহণে। তাই সব জিনিসের দাম বাড়ার আশঙ্কা।
আরও পড়ুন








