চম্পাহাটি এলাকায় বড়সড়ো গ্যাসের কালোবাজারি
নতুন পয়গাম, হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা: চম্পাহাটি-উত্তরভোগ রোডের ধারে অবৈধ গ্যাস সিলিন্ডার কারবারের পর্দাফাঁস, ১৭৭টি সিলিন্ডার সহ গ্রেফতার ১ গোপন সূত্রে খবর পেয়ে ডি আই বি আধিকারিকরা বারুইপুর থানার সহযোগিতায় আজ কামরা এলাকায় চম্পাহাটি-উত্তরভাগ রোডের ধারে অভিযান চালিয়ে ঘরোয়া ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার চুরির বড় চক্রের হদিশ পেল। অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের ১৭৭টি ভর্তি ও খালি ঘরোয়া এবং বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার বাজেয়াপ্ত করেছে । এছাড়াও অটো রিকশায় অবৈধভাবে গ্যাস ভরার ও মজুত করার কাজে ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম উদ্ধার হয়েছে। এই চক্র চালানোর অভিযোগে দিলীপ মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে । পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তি অবৈধভাবে অটো রিকশায় গ্যাস ভরার কারবার ও সিলিন্ডার মজুত করত। ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হবে ও আগামিকাল পুলিশ হেফাজতের আবেদন-সহ ধৃতকে আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে খবর। এই মুহূর্তে গ্যাসের আকাল তার পরেও কালোবাজারি পুলিশ সক্রিয়।








