বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট -এর মুর্শিদাবাদ জেলা শাখার সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা
নতুন পয়গাম, বহরমপুর, ১৭ মে: রবিবার বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট -এর মুর্শিদাবাদ মুর্শিদাবাদ জেলা শাখার উদ্যোগে একটি সাংগঠনিক সভা পাশাপাশি সংবর্ধনা সভারও আয়োজন করা হয়। বহরমপুরের মুর্শিদাবাদ জেলা সাংবাদিক সংঘে আয়োজিত এই অনুষ্ঠানে রাজ্য কমিটির পক্ষে উপস্থিত ছিলেন সম্পাদক এম রুহুল আমিন, কোষাধ্যক্ষ কামাল হোসেন, সদস্য মোঃ তোহা সেখ। এছাড়া পার্শ্ববর্তী বীরভূম জেলা থেকে উপস্থিত ছিলেন জেলা সমন্বয়ক কবি নাসির ওয়াদেন, সহ সভাপতি মতিয়ার রহমান, কোষাধ্যক্ষ এম মতিন, সদস্য শামীমা খাতুন, ওয়াহিদা সুলতানা প্রমুখ। এদিন মূলতঃ মুর্শিদাবাদ জেলা শাখার কার্যাবলী নিয়ে আলোচনা হয়। পরে উপস্থিত জেলা সদস্যগণের সম্মতিতে ২০২৬-২৭ বর্ষের জেলা কমিটি গঠিত হয়। নব নির্বাচিত কমিটতে সভাপতি হিসেবে মোঃ আব্দুর রশিদ, সহ সভাপতি হিসেবে মহ: আব্দুর রউফ এবং সম্পাদক হিসেবে জেলা সমন্বয়ক আব্দুর রহমান ও সহ সম্পাদক হিসেবে সামজিদা খাতুন, কোষাধ্যক্ষ হিসেবে মাজিরুল ইসলাম, সহ ১২ জনের সদস্যমন্ডলী সহ একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়।
এদিন অনুষ্ঠানে বঙ্গীয় সাহিত্য স্মারক সম্মাননা তুলে দেওয়া হয় কবি আব্দুস সালাম এবং নিভৃতচারী কবি মীর শাহানাজ খাতুনকে। ঈদ স্মারক সম্মাননা দেওয়া হয় কবি মোঃ জালালউদ্দিন রেজা এবং শিক্ষক ও সাহিত্য অনুরাগী হাবিবুর রহমানকে। কৃতি সংবর্ধনা দেওয়া হয় হাই মাদ্রাসা ২০২৬ এর পরীক্ষায় রাজ্যে ষষ্ঠ স্থানাধিকারি মুর্শিদাবাদের দেবকুন্ড সেখ এবং আব্দুর রাজ্জাক মেমোরিয়াল গার্লস হাই মাদ্রাসার ছাত্রী তাসিফা এনায়েতকে। এদিন সমগ্র অনুষ্ঠানে ট্রাস্টের সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন কবি কবিরুল ইসলাম কঙ্ক, মোফাক হোসেন,ইমতিয়াজ কবির প্রমুখ। অনুষ্ঠানে একঝাঁক কচিকাঁচাদের গান, আবৃত্তি, নৃত্য ও সাহিত্য সাথীদের কবিতা পাঠ অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।








