নৈহাটিতে সাহিত্য আড্ডার আসর, ২০২৬
নতুন পয়গাম, এস রোজলিন, কলকাতা: ১৪ এপ্রিল বৃহস্পতিবার শুরু হলো সাহিত্য আড্ডার আসর। উত্তর ২৪ পরগনা জেলার নৈহাটির জগদ্দলের খ্যাতনামা কবি ও সাহিত্যিক সঙ্গীতা বসুরায়ের বাসভবনে শুরু হলো সাহিত্য আড্ডার আসর। বিশিষ্ট সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখিকা শিবানী কুন্ডু সাহা, কবি ও সমাজ সেবক ডাঃ সিরাজুল ইসলাম ঢালী, আন্তর্জাতিক সাহিত্য দিশারী মানব মুখার্জি, প্রখ্যাত লেখক হিমেন্দু দাস প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সিরাজুল ইসলাম ঢালী। সৌজন্যে জেনারেশন অ্যাচিভার, শান্তিপুর নদীয়া। সকল সম্মানীয় বিশিষ্ট গুণীজনদের উজ্জ্বল উপস্থিতিতে গান কবিতা ও অনুগল্পের মধ্য দিয়ে সমগ্র সাহিত্য আড্ডাটি জমজমাট হয়ে ওঠে।
আরও পড়ুন








