যুবকের গঙ্গায় ঝাঁপ, পাশের ঘাটে ভেসে উঠল দেহ, চুঁচুড়ায় চাঞ্চল্য
নতুন পয়গাম, আব্দুল গফফার, হুগলি: শনিবার বিকাল তিনটে নাগাদ চুঁচুড়ার প্রতাপপুর গঙ্গার ঘাটে এক যুবকের আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। জানা গেছে, এক যুবক গঙ্গার ঘাটের উপরে তার স্কুটিটি রেখে গঙ্গায় ঝাঁপ দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে তাঁরা ভেবেছিলেন ওই যুবক স্নান করতে এসেছে। কিন্তু পোশাক পরেই হঠাৎ গঙ্গায় ঝাঁপ দেয় যুবক। কিছুদূর ভেসে যাওয়ার পর আর উঠতে পারেনি যুবক। ঘন্টা দুয়েক পর পাশের শিবতলা ঘাটে তার দেহ ভেসে ওঠে। খবর পেয়ে চুঁচুড়া থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। এদিকে পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম কুন্তল রক্ষিত (৪৩)। বাড়ি শ্রীরামপুরে। পুলিশের প্রাথমিক অনুমান আত্মঘাতী হয়েছেন যুবক। দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে।
আরও পড়ুন








