শিল্পীদের চিকিৎসার জন্য –“উত্তম সুবিধা কার্ড” প্রদান ফ্রাঙ্করসের
নতুন পয়গাম, এস রোজলিন, কলকাতা: আর্টিস্ট ফোরামের নতুন কমিটি গঠনের পর কোষাধক্ষা বাসবদত্তা চট্টোপাধ্যায় শিল্পীদের স্বাস্থ্য ও তাদের চিকিৎসার জন্য কাজ করার ইচ্ছা জানিয়েছিলেন। বাসবদত্তার হাত ধরে আর্টিস্ট ফোরাম ১৩ই মে, বুধবার স্বাস্থ্য পরিষেবায় যুক্ত বেসরকারি স্বাস্থ্য সংস্থা ফ্রাঙ্করস এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে শিল্পীদের বিশেষ সুবিধা দেওয়ার প্রচেষ্টা করেন। সেই সংস্থার প্রতিনিধিরা এদিন টেকনিশিয়ান স্টুডিওতে উপস্থিত ছিলেন। এছাড়া কমিটির কার্যকারী সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় , সম্পাদক শান্তি লাল মুখোপাধ্যায়,সহ সম্পাদক রানা মিত্র , বিদিপ্তা চক্রবর্তী, কুশল চক্রবর্তী ,লাবনী সরকার ,দেবদূত ঘোষ, আবীর চট্টোপাধ্যায় সহ কমিটির প্রধান অধিকারীরা। শহরে না থাকায় ভিডিও কলের মাধ্যমে যোগদান করেন ঋতুপর্ণা সেনগুপ্ত এবং ভীষণ খুশি হয়ে ধন্যবাদ জানান স্বাস্থ্য পরিষেবায় যুক্ত সংস্থাটি কে। তাদের সামনেই আনুষ্ঠানিক ঘোষণা হয় এদিন থেকে বে সরকারি স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী সংস্থার বিশেষ সুবিধা পেতে চলেছেন সদস্যরা।
উত্তম কুমারের জন্ম শতবর্ষ উপলক্ষে চালু হলো উত্তম সুবিধা কার্ড, যার সাহায্যে শিল্পীরা ওষুধ কেনার সময় বিশেষ ছাড় পাবেন। বাসবদত্তার কথা অনুযায়ী অন্যান্য সংস্থা মোটা অংকের ওষুধ কিনলে সাধারণত এই ছাড় দেন ।পাশাপাশি এই সংস্থা বিনামূল্যে রক্ত পরীক্ষা ও স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়েছে। এই চুক্তি তে কতটা সুবিধা পাবেন শিল্পীরা সে বিষয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন বেশি সুবিধা ভোগ করবেন প্রবীণ অভিনেতারা ,যাদের উপার্জন কমে গিয়েছে কিন্তু বয়সের সঙ্গে অসুস্থতা বেড়েছে। শান্তিলালের মতে ওষুধ খরচ ক্রমাগত বাড়ছে সেখানে কিছুটা ছাড় পাওয়া শিল্পীদের কাছে অনেক। ওষুধের ছাড় পাওয়ার পাশাপাশি শিল্পীদের জন্য স্বাস্থ্য বীমার মত জরুরী বিষয়টি নিয়েও ভাবছে ফোরাম। প্রসেনজিৎ-এর কথা অনুযায়ী শিল্পীদের জন্য এই কার্ড, তারা পাবেন তিন দিনের মধ্যে। তার আগে কমিটির সদস্য কার্ড দেখালেই ওষুধের ছাড় পাবেন সবাই। সংস্থার পক্ষ থেকে ৩০ হাজারের একটি চেক তুলে দেওয়া হয় আর্টিস্ট ফোরামের হাতে।








