প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কংগ্রেস
নতুন পয়গাম, নয়াদিল্লি, ২৪ এপ্রিল: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত ১৮ এপ্রিল দূরদর্শনে জাতীর উদ্দেশ্যে ভাষণে বিরোধীদের অলআউট আক্রমণ করেছিলেন। এই ঘটনা আদর্শ নির্বাচন বিধি লঙ্ঘন করেছে বলে অভিযোগ এনে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হল। নির্বাচন কমিশনকে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হোক — এই আবেদন জানিয়ে মামলা দায়ের করেছেন কেরল কংগ্রেসের নেতা তথা প্রাক্তন সাংসদ টি.এন প্রত্থাপন। দূরদর্শন এবং সংসদ টিভিতে সম্প্রচারিত সেদিনের প্রধানমন্ত্রীর ওই ভিডিয়ো মুছে দেওয়ার আবেদনও করেছেন তিনি। যদিও এই মামলার কবে শুনানি হবে, তা এখনও জানায়নি সুপ্রিম কোর্ট।
আরও পড়ুন








