ইলামবাজার থানার পক্ষ থেকে জঙ্গলমহলে রুটমার্চ
নতুন পয়গাম, সেখ সামসুল, ইলামবাজার: বীরভূম জেলার ইলামবাজার গঞ্জের বোলপুর বিধানসভা এলাকায় ও ভোটের নির্ঘণ্টো বেজে গেছে, আর মাত্র হাতে গোনা কিছুদিন বাকি। কোন রকম অপ্রীতিকর ঘটনা রুখতে, শান্তিপূর্ণ ভোটের জন্য উদ্দীপনা দেখা যায় বীরভূম জেলা প্রশাসনের তথা ইলামবাজার থানা ও কেন্দ্রবাহিনী মানুষের কাছে গিয়ে স্বতঃস্ফূর্তভাবে কাজ করছে পুলিশ প্রশাসন। ইলামবাজার গঞ্জে মুর্গ্যাবুনি, উষারডিহি, দারোন্দা এই সমস্ত জায়গাগুলিতে রুটমার্চ শুরু করে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এবং কেন্দ্র বাহিনী নিয়ে। সাধারণ মানুষের কাছে গিয়ে পুলিশ প্রশাসন থেকে জিজ্ঞাসাবাত করা হয় তাদের এরিয়ার মধ্যে কোন অশান্তি চলছে কি না কোন সমস্যা সৃষ্টি হয়েছে কিনা পুলিশের মানবিক মুখ দেখা যায় এই বিধানসভা নির্বাচনের প্রাক্কালে। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটলে অতিসত্বর সজাগ রয়েছে বীরভূম জেলা পুলিশ ও ইলামবাজার থানার পুলিশ এই বলে গ্রামবাসীকে আশ্বস্ত করেন ইলামবাজার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে।








