পরিবাবের ১০ সদস্যের নাম বিচারাধীন, চাপে মৃত্যু বৃদ্ধের
নতুন পয়গাম, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ জেলার তেতুলিয়া অঞ্চলের গুধিয়া মাঝারিপাড়ায় এসআইআর-এর খসড়া তালিকা প্রকাশকে কেন্দ্র করে চরম উত্তেজনার সৃষ্টি হয়। তালিকা প্রকাশের পরই এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়।
পরিবারের অভিযোগ, খসড়া তালিকায় ‘আব্দুল’ নামে এক ব্যক্তির নাম অন্তর্ভুক্ত থাকলেও তাঁর পরিবারের আরও ১০জন সদস্যের নাম বাদ পড়েছে। এই ঘটনায় তিনি মারাত্মক মানসিক চাপে ভুগছিলেন বলে দাবি পরিবারের সদস্যদের। তাঁদের অভিযোগ, অতিরিক্ত মানসিক চাপের ফলেই তাঁর মৃত্যু হয়েছে।
এই ঘটনার প্রতিবাদে গুধিয়া বলতলা মোড়ে স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ শুরু করেন। প্রায় চার ঘণ্টা ধরে অবরোধ চলায় এলাকায় যান চলাচল সম্পূর্ণ ব্যাহত হয় এবং উত্তেজনা ক্রমশ বাড়তে থাকে।
আন্দোলনস্থলে উপস্থিত ছিলেন শাওনের সিংহ রায়, ব্লক সভাপতি গুলাম আকবরী, প্রসাদপুর অঞ্চল সভাপতি আনিসুর রহমান সহ একাধিক নেতা-নেত্রী ও স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, এসআইআর সংশোধন প্রক্রিয়া সম্পূর্ণ করতে সাধারণত প্রায় তিন বছর সময় লাগে। সেখানে মাত্র তিন মাসে এই প্রক্রিয়া শেষ করার তাড়াহুড়োর ফলেই সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন।








