কুলতলির বিধায়কের উপস্থিতিতে ঢালাই রাস্তার কাজের সূচনা হলো নলগোড়ায়
নতুন পয়গাম, উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, কুলতলি : রাজ্যের মুখ্যমন্ত্রীর উন্নয়নের ধারাকে বজায় রেখে কুলতলি বিধানসভার বিধায়ক গনেশ চন্দ্র মন্ডলের ঐকান্তিক সহযোগিতায় স্বাধীনতার পর এই প্রথম কুলতলি বিধানসভার নলগোড়া অঞ্চলের ২৩২ নং বুথে পথশ্রী রাস্তার মাধ্যমে ফজলু মোল্লার বাড়ি হইতে ঢাকির মোড় পর্যন্ত কংক্রিট রাস্তার শুভ উদ্বোধন হয়ে গেল।রবিবার এই উপলক্ষে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলতলি বিধানসভার বিধায়ক গনেশ চন্দ্র মন্ডল, কুলতলি ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি মিলন পুরকাইত,কুলতলি বিধানসভার শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান আবু বাক্কার সরদার, নলগোড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি তথা জয়নগর ২ নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ প্রদ্যুৎ অধিকারী, নলগোড়া অঞ্চলের আঞ্চলিক সদস্য লক্ষীধর হালদার,২৩২ নং বুথের সভাপতি রায়হান মীর, নলগোড়া গ্রাম পঞ্চায়েত সদস্য গোপাল হালদার সহ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা।এদিন বিধায়ক বলেন, সাধারণ মানুষের চাহিদা মেনে উন্নয়নের স্বার্থে এই রাস্তাটির সূচনা হলো এদিন।মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন উন্নয়নের পাশে থাকুন।








