বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসন-এনজিওর যৌথ উদ্যোগে সচেতনতা শিবির
নতুন পয়গাম, হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা: বাল্যবিবাহ রোধে প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বিত উদ্যোগে সচেতনতা শিবির অনুষ্ঠিত হল সুন্দরবন সংলগ্ন কুলতলির জামতলায়। সংলাপ-এর ব্যবস্থাপনায় আয়োজিত শিবিরে উপস্থিত ছিলেন কুলতলি থানার আইসি স্বপন বিশ্বাস, ডিসিপিইউ আধিকারিক অর্পিতা রায় চৌধুরী-সহ স্বাস্থ্য ও আইসিডিএস প্রতিনিধিরা। আলোচনায় জানানো হয়, বাল্যবিবাহ নিরোধ আইনে অভিযোগ পেলে প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা নেয় এবং ১০৯৮ হেল্পলাইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ডিজিটাল জন্মনিবন্ধন ও গ্রামভিত্তিক নজরদারিও জোরদার হচ্ছে। সংগঠনের পক্ষ থেকে উঠান বৈঠক, পথনাটক, কিশোরী ক্লাব ও প্রশিক্ষণের মাধ্যমে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়। বক্তারা বলেন, প্রশাসনের ক্ষমতা ও এনজিওর জনসংযোগ একত্রে কাজ করলে তবেই বাল্যবিবাহ প্রতিরোধ কার্যকর হবে।
আরও পড়ুন








