উৎসবের পরিবেশে রক্তদান শিবির হয়ে গেল জয়নগরে তৃনমূল কংগ্রেসের উদ্যোগে
নতুন পয়গাম, উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর: সামনে গরমকাল, আর এই সময়ে রক্তের ঘাটতি দেখা যায়। তাই রক্তের ঘাটতি মেটাতে ও থ্যালাসেমিয়া রোগীদের রক্তের যোগান বজায় রাখতে মঙ্গলবার জয়নগর বিধানসভার গড়দেওয়ানি পঞ্চায়েতের তেলিপুকুর ঠাকুরচক এফ পি স্কুলে গড়দেওয়ানি অঞ্চল তৃনমূল কংগ্রেসের উদ্যোগে বেসরকারি ব্লাড ব্যংকের সহায়তায় রক্তদান শিবির হয়ে গেল। এদিনের শিবিরে উপস্থিত ছিলেন জয়নগর ২ নং ব্লক তৃনমূল যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি তথা গড়দেওয়ানি পঞ্চায়েতের প্রধানের সহায়ক হারুন রশীদ মোল্লা, গড়দেওয়ানি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শিক্ষক সাহাবুদ্দিন শেখ, জয়নগর ২ নং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সেলিম শেখ সহ আরো অনেকে। এদিনের এই শিবিরে মহিলা রক্তদাতাদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতন। এদিন প্রায় তিন শতাধিক রক্তদাতা এই শিবিরে অংশ নেন।উৎসবের পরিবেশে এদিন রক্তদান শিবির টি অনুষ্ঠিত হয়।








