বীরভূম জেলা পুলিশ ও ইমাম সংগঠনের সহযোগিতা ময়ূরেশ্বরে কম্বল বিতরণ
নতুন পয়গাম, সেখ সামসুল, বীরভূম: শীতের মরসুমে দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে বীরভূম জেলা পুলিশের তত্ত্বাবধানে এবং অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সহযোগিতায় ময়ূরেশ্বর থানার অন্তর্গত বিভিন্ন গ্রামে কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো। মুফতী সিরাজুল ইসলাম সাহেবের সভাপতিত্বে এই কর্মসূচির মাধ্যমে ময়ূরেশ্বর থানার আওতাধীন ২৩টি গ্রামের প্রায় বারো শত মানুষকে সুশৃঙ্খলভাবে কম্বল প্রদান করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিউড়ি এসডিপিও মাননীয় গোবিন্দা শিকদার মহাশয়, ময়ূরেশ্বর থানার ওসি মাননীয়া কস্তুরি মুখার্জি চ্যাটার্জী মহাশয়া এবং ময়ূরেশ্বর ব্লকের বিডিও মাননীয় পুষ্পেন্দু সাহা মহাশয়। পাশাপাশি উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের রাজ্য চেয়ারম্যান ও বীরভূম জেলা সভাপতি মুফতী সিরাজুল ইসলাম সাহেব। এছাড়াও দাসপলসা গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি মাননীয় জুল্লুর রহমান সাহেব, দাসপলসা গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয়া রোসোবা বেগম মহাশয়া সহ নুর আলম মহাশয়, মেহেবুব মহাশয় প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এই কম্বল বিতরণ অনুষ্ঠানে হিন্দু ও মুসলিম– উভয় সম্প্রদায়ের মানুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। সম্প্রীতি ও মানবিকতার বার্তা নিয়ে আয়োজিত এই উদ্যোগকে এলাকার মানুষ স্বাগত জানিয়েছেন।








