BREAKING:
রবীন্দ্রনাথ ঠাকুরের সোভিয়েত রাশিয়া ভ্রমণ শপথ নিলেন আরো ৩৫ মন্ত্রী, রাজ্য ক্যাবিনেট বেড়ে হল ৪১ চাইলেই কি হকার উচ্ছেদ করা যায়? হুগলীর হরিপালে আট দলীয় নকআউট জুনিয়র ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল, উইনার্স হরিপাল, রানার্স নবীন সংঘ ইমামের সর্বোচ্চ বেতনে নজির, পশ্চিম মেদিনীপুরে সম্মানিত আঁকাড়িয়া মসজিদ কমিটি গণতন্ত্রের মঞ্চে সাধারণ মানুষের নীরব কান্না সংবাদমাধ্যম কি সত্যিই নিরপেক্ষ, নাকি পক্ষপাতদুষ্ট? ভেড়ি থেকে মাছ চুরির অভিযোগে গ্রেপ্তার সোনারপুরের তৃণমূল কাউন্সিলর সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে গ্রেফতার জয়নগরের তৃনমূল নেতা ঈদ-উল-আযহা উপলক্ষ্যে জালালপুরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ধূপগুড়িতে প্রস্তাবিত ডাম্পিং গ্রাউন্ড ঘিরে উত্তেজনা, আবর্জনা বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ স্কুলে ঢুকে পড়ল শাবক সহ হাতির দল, চা বাগানের আতঙ্কে গ্রামবাসীরা নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কুনাল ঘোষ সহ অনেকেই বানারহাটে বিশ্ব ঋতুস্রাব পরিচ্ছন্নতা দিবস পালন ককরোচ জনতা পার্টি কোন রাজনৈতিক দল নয়, সর্বজনীন সামাজিক প্রতিবাদের প্রতীক দিলীপ ঘোষ উবাচ চালতাবেড়িয়া ঈদগাহ ময়দানে লক্ষাধিক মানুষ পড়লেন ঈদের নামাজ আবাস যোজনার কাটমানির টাকা ফেরতের দাবিতে প্রধানের স্বামীকে আটকে রেখে বিক্ষোভ রায়দীঘিতে নদীর চর ভরাট করে বেআইনি ক্যাফে তৈরির অভিযোগ তৃণমূল নেতা শওকত মোল্লার ছেলের বিরুদ্ধে তরুণীকে প্রেমের সম্পর্কে ফাঁসিয়ে ব্ল্যাকমেল, গ্রেফতার যুবক বাঁশদ্রোণীতে এক নাবালক স্কুল পড়ুয়ার মৃত্যু ঘিরে উত্তেজনা বঞ্চিত কৃষকদের পাশে সনৎ সর্দার, মানবিক উদ্যোগ সন্দেশখালির বিজেপি বিধায়কের ৯ জিলহজ পবিত্র আরাফা দিবস: আরাফার ইতিহাস ও গুরুত্ব ‘বিদ্রোহী’ নজরুল, ভাগ হয়ে গেছেন বিলকুল বর্ধমান সিএমএস উচ্চ বিদ্যালয়-এর সামনে নজরুল জন্ম দিবস পালিত বিশ্ব সাহিত্যে রবীন্দ্রনাথ ও নজরুলের অবদান বন্দে মাতরম বিতর্ক: সাংস্কৃতিক আধিপত্য, বহুত্ববাদ ও জাতীয়তাবাদের জটিলতা ভারতীয় মুসলিম রাজনীতির প্রেক্ষাপট: ইতিহাস, সংকট ও রূপান্তর ঈদের আনন্দ ভাগ করে নিতে অসহায়দের পাশে ‘মানবতা’ কৃতজ্ঞতাবোধ মানুষকে সমৃদ্ধ করে ইমাম ও মুয়াজ্জিনদের সরকারি ভাতা গ্রহণ কি ইসলামে বৈধ? নজরুলের জন্মদিন: আর কতকাল সিদ্ধান্তহীনতায় ভুগবে বাঙালি? ভারতীয় মুসলিম সমাজে মোল্লাতন্ত্রের উত্থান; এক ঐতিহাসিক বিশ্লেষণ ‘মোল্লাতন্ত্র’ শব্দের সমাজতাত্ত্বিক ব্যাখ্যা কুরবানির রাজনীতি: যখন গরুকেন্দ্রিক হয়ে ওঠে, আর আদর্শ হারিয়ে যায় বিদ্রোহী কবির ১২৭তম জন্মজয়ন্তী: নজরুল সাহিত্যে মৌলিকতা ও ধর্মীয় সাম্যতা কাজী নজরুল ইসলাম: শৃঙ্খলভাঙা মানবাত্মার ঘোষণা ডোমকলে স্বাস্থ্য পরিষেবার হাল খতিয়ে দেখতে আকস্মিক পরিদর্শনে সিপিআইএম বিধায়ক মন্ত্রী ক্ষুদিরাম টুডুর সাথে সাক্ষাৎ মাদ্রাসা টিচার্স এসোসিয়েশনের বেহাল অবস্থা জয়নগর কুলতলি গ্রামীন হাসপাতালের হকার উচ্ছেদের বিরুদ্ধে মগরাহাট স্টেশনে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি পালন ঈদুল আজহার দিনে পরীক্ষা, তারিখ পরিবর্তনের আহ্বান এসআইও’ র আল্লাহপ্রদত্ত ইলম (জ্ঞান) মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি আইনস্টাইন ও গ্যোডেল জুটি: গণিতের সংজ্ঞা বদলে গেল রাতারাতি হজ ২০২৬: সাফা ও মারওয়া পাহাড়ের ইতিহাস ও মর্যাদা ঋতু পরিবর্তন: আল্লাহর এক মহান নিয়ামত আমি ইলম (জ্ঞান) বলছি কুলতলীতে রাজনৈতিক প্রতিহিংসার জেরে অগ্নিসংযোগ সুন্দরবনের তুলো চাষ পরিদর্শন করেছেন কেন্দ্র ও রাজ্যের কৃষি বিশেষজ্ঞরা চাকবেড়িয়ায় বুদ্ধিজীবী সেমিনার: প্রান্তিক ও সংখ্যালঘুদের নানা সমস্যা নিয়ে আলোচনা আল্লাহর স্মরণেই হৃদয়ের স্থায়ী প্রশান্তি আকাশের রঙ কি নীল-ই থাকবে, নাকি বদলে যাবে? ফলতার পুনর্নির্বাচনে বেপাত্তা তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান নরেন্দ্রপুরে নাবালিকাকে যৌন হেনস্থায় অবশেষে ৬২ বছরের অভিযুক্ত গ্রেফতার জঙ্গলে মধু সংগ্রহকারী মৌলে বাঘের আক্রমণে যখম সেনা কর্মীর বাড়িতে চুরি, প্রায় ১০ লক্ষ টাকার গহনা ও নগদ চুরির অভিযোগ চুঁচুড়ায় উচ্চ মাধ্যমিক তো হল, এবার কোন পথে এগোবেন? একমেরু বিশ্বের অধ্যায় শেষ; শুরু বহুমেরু বিশ্বব্যবস্থা বিশ্বজয়ী মেধা ও সংকীর্ণ রাজনীতি: ‘সোনার বাংলা’-র আড়ালে কি হারিয়ে যাচ্ছে ‘সোনার ভারত’-এর স্বপ্ন? ইসরাইল-বান্ধব না হতে আরব আমিরাতকে সতর্ক করল ইরান ১৯ মে: ভাষা-সংস্কৃতি নিয়েও গণসংগ্রাম সম্ভব গোরু বিতর্ক: বহুত্ববাদী বাস্তবতাকে মানলেই সংঘাত কমবে সিএবি পরিচালিত জেলা ইন্টার স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন ধূপগুড়ি হাই স্কুল দিনরাত মানুষের সেবায় বনকর্মীরা, ক্ষুধা মেটাতে মুড়ি-চানা খেয়েই কর্তব্য পালন বিন্নাগুড়ির বনকর্মীদের.!” “ঈদকে সামনে রেখে বানারহাট থানায় গুরুত্বপূর্ণ বৈঠক, উপস্থিত ইমাম ও ইসলামিক সম্প্রদায়ের মানুষজন..! বিজয়গঞ্জ বাজারে মহিলা সংগঠনের প্রতিবাদ মিছিল সরকারি ও বেসরকারি বাসে ছাত্র কনসেশনের দাবিতে মালদায় স্মারকলিপি হুগলিতে পেট্রোলের দর ১১০ টাকা ডিজেল ৯৬ টাকা, সমস্যায় ক্রেতারা হুগলি জেলায় আটদিনব্যাপী জনজাতীয় গরিমা উৎসবের সূচনা সেনা কর্মীর বাড়িতে চুরি, প্রায় ১০ লক্ষ টাকার গহনা ও নগদ চুরির অভিযোগ চুঁচুড়ায় হোমিয়োপ্যাথিক ওষুধ নাক্স ভোমিকা এবার হতে পারে দুরন্ত জৈব কীটনাশক এলিয়েনদের গোপন তথ্য কি ট্রাম্পের হাতে আছে? জল্পনা ইসরাইলী কারাগারে ফিলিস্তিনী নারীদের নগ্ন তল্লাশি, নীরব গণহত্যা বিধানসভা নির্বাচন ২০২৬: অহংকারের পতন, ঔদ্ধত্যের পরাজয় প্যারেন্টিং পয়গাম: বাচ্চা খুব বেশি খেলে বা খেতে না চাইলে করণীয় গোলমরিচের কারণেই পরাধীন হয়েছিল ভারত! বৃষ্টির জলে ভেজার উপকারিতা অনেক সবথেকে ধনী ভারতীয় চিকিৎসক কেরলের শামশির ভায়ালিল নিট-ইউজি বাতিল: মেধার নিলামে যখন নটে গাছটি মুড়োল ফের চীন সফরে ট্রাম্প, নেপথ্যে কোন উদ্দেশ্য? উচ্চমাধ্যমিকে প্রথম দশে ৬৪ জন, পাশের হার ৯১.২৩ শতাংশ, সেরা আদৃত পাল, মেয়েদের মধ্যে প্রথম হুগলীর মেঘা মজুমদার কুরবানী: মনের পশুকে বিসর্জন দেওয়ার উৎসব নির্বাচন কমিশনার বাছাই কমিটিতে প্রধান বিচারপতি না থাকায় প্রশ্ন সুপ্রিম কোর্টের, গণতন্ত্রের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ বুলডোজার অভিযান: তপসিয়ায় মিল্লী ইত্তেহাদ পরিষদের প্রতিনিধি দল ফলতা পুনর্নির্বাচন থেকে সরে দাঁড়ালেন পুষ্পা জাহাঙ্গির খান, কটাক্ষ বিজেপি, আইএসএফের স্বরশ্রুতি কালচারাল একাডেমির রবীন্দ্র নজরুল সন্ধ্যা নির্যাতিতার পরিবারের পাশে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী অগ্নিমিত্রা পাল পশ্চিমবঙ্গ মন্ত্রিসভার বৈঠকে সপ্তম বেতন কমিশন অনুমোদন রাজ্যে অবৈধ মাদ্রাসা বন্ধের হুঁশিয়ারি, কড়া মন্তব্য মন্ত্রী ক্ষুদিরাম টুডুর সোনারপুরে বিজেপি কর্মীর বাড়িতে আগুন ডুয়ার্সের গয়েরকাটা চা বাগানে বনদপ্তরের পাতা খাঁচায় বন্দি চিতা বাঘ! চম্পাহাটি এলাকায় বড়সড়ো গ্যাসের কালোবাজারি ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের অসামান্য কৃতিত্বের জন্যই “বিদ্যাসাগর” উপাধি নবনির্বাচিত চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগকে সংবর্ধনা দিল হুগলি অ্যাসোসিয়েশন অফ কমার্স বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট -এর মুর্শিদাবাদ জেলা শাখার সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা রাজধানী এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা যাত্রীরা তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার কৃষ্ণনগরের প্রভাবশালী তৃণমূল নেতা সরজিৎ আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তি গ্রেফতার গাংনাপুর পুলিশের হাতে গড়িয়ায় বিজেপি কর্মীকে কাটারির কোপ, ধৃত এক তৃণমূল কর্মী জয়নগরে জুয়ার ঠেক চালানোর অভিযোগে গ্রেফতার ৪

ভূ-রাজনীতির মানচিত্রে ভারত একেবারেই আলাদা

প্রকাশিত: ২ ফেব্রুয়ারী ২০২৬, বিকাল ৪:২৪ | আপডেট: ২ ফেব্রুয়ারী ২০২৬, বিকাল ৪:২৪
এখানে রাজনীতি, সমাজ আর ধর্ম পরস্পরের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। দুর্ভাগ্যজনক সত্য হল, ধর্মকে ঘিরে যে নিন্দা, বিদ্বেষ ও ভুল ব্যাখ্যার বন্যা আমরা প্রতিদিন দেখি, তার মূল কারণ বেশিরভাগ ক্ষেত্রেই অজ্ঞতা, গোঁড়ামি আর পড়াশোনার অভাব। শোনা কথাকেই শেষ সত্য ধরে নেওয়া একদল তথাকথিত সর্বজ্ঞ মানুষের সংখ্যা আজ ভয়ংকরভাবে বেশি। আর যেহেতু আমাদের দেশে ধর্মীয় বিশ্বাসে আস্থাশীল মানুষের সংখ্যাই বেশি, তাই নিজের ধর্মের সঠিক চর্চা এবং অন্য ধর্ম সম্পর্কে ন্যূনতম জ্ঞান ও অধ্যয়ন ছাড়া সহাবস্থানের গুরুত্ব বোঝা সম্ভব নয়।

মোহাম্মাদ ইরফান সাদিক:এখানে রাজনীতি, সমাজ আর ধর্ম পরস্পরের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। দুর্ভাগ্যজনক সত্য হল, ধর্মকে ঘিরে যে নিন্দা, বিদ্বেষ ও ভুল ব্যাখ্যার বন্যা আমরা প্রতিদিন দেখি, তার মূল কারণ বেশিরভাগ ক্ষেত্রেই অজ্ঞতা, গোঁড়ামি আর পড়াশোনার অভাব। শোনা কথাকেই শেষ সত্য ধরে নেওয়া একদল তথাকথিত সর্বজ্ঞ মানুষের সংখ্যা আজ ভয়ংকরভাবে বেশি। আর যেহেতু আমাদের দেশে ধর্মীয় বিশ্বাসে আস্থাশীল মানুষের সংখ্যাই বেশি, তাই নিজের ধর্মের সঠিক চর্চা এবং অন্য ধর্ম সম্পর্কে ন্যূনতম জ্ঞান ও অধ্যয়ন ছাড়া সহাবস্থানের গুরুত্ব বোঝা সম্ভব নয়।
বিদ্বেষ আর বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আমরা ধীরে ধীরে এক অন্ধকার, হিংসাত্মক অরণ্যের দিকে এগিয়ে যাচ্ছি। এই অন্ধকার ভাঙার একমাত্র পথ হল জ্ঞান। তাই যদি কারও পবিত্র জীবনবিধান আল-কুরআন জানার আগ্রহ থাকে, কলকাতা বইমেলায় আসুন। বিনামূল্যে নিজের ভাষায় পবিত্র কুরআন সংগ্রহ করার সুযোগ রয়েছে।
মহ. রাকিব হক আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী বহুদিন ধরেই এই মহৎ কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। একসময়ে আলিয়া বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে থাকা মানুষটি আজ সামাজিক কাজের পাশাপাশি ইসলাম সম্পর্কে ছড়িয়ে পড়া ঘৃণা ও বিদ্বেষের জবাবে আল-কুরআন অ্যাকাডেমি, লন্ডনের উদ্যোগে অসংখ্য কপি কুরআন সাধারণ মানুষের হাতে পৌঁছে দিতে সক্ষম হয়েছেন। বহু মানুষ আগ্রহ নিয়ে আসছেন, প্রশ্ন করছেন, পড়ছেন এবং বুঝতে চেষ্টা করছেন।
ভাবুন তো, কতটা বোকা আমরা… যারা ঘৃণা ছড়ায়, তারাই আজ ধর্মের গুরু, আর যারা প্রেম-ভালবাসা ও উদারতায় প্রকৃত ধর্মের কথা বলেন, তাদের শোনার লোক নেই। বিদ্বেষের চিৎকারে আমরা মুগ্ধ, আর মানবতার শান্ত কণ্ঠস্বর আমাদের কাছে গুরুত্বহীন!আর ইন্ডিয়া নয়, একটাই নাম হবে ভারত বা হিন্দুস্তান! দেশের ঐতিহ্য নিয়ে তরজা  সুপ্রিমে | Supreme Court will hear the name of India will be 'Bharat' or  'Hindustan' - Bengali Oneindia
আসুন, আমরা সবাই বুঝতে শিখি। একে অপরের সংস্কৃতি ও ধর্মীয় বিশ্বাস সম্পর্কে পড়তে ও জানতে চেষ্টা করি। জনশ্রুতি আর ভুল তথ্যের ওপর ভর করে যেন আমরা অজ্ঞতার অন্ধকারে ডুবে না যাই।
আমি নিজেও রামায়ণ, পুরাণ, মহাভারত পড়েছি। পড়তে কোনো দোষ নেই; বরং যত পড়ব, ততই উদার হতে শিখব। চাপিয়ে দেওয়া নয়; শ্রদ্ধা করতে শিখুন, গ্রহণ করতে শিখুন। অনেকেই প্রশ্ন করবেন, আমি এসব কথা কেন বলি। কারণ, আজকের ভারতবর্ষে সাম্প্রদায়িক হিংসার মূল শিকড় লুকিয়ে আছে ধর্মীয় অজ্ঞতা আর গোঁড়ামির ভিতর। আমরা সেই অজ্ঞতার দেয়ালটাই ভাঙতে চাই। কারণ, ধর্মটা একমাত্র ব্যক্তিগত বিশ্বাস, যার সম্পর্ক সোজা সৃষ্টিকর্তার সাথে, নীরবে-নিভৃতে মহান সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনে একজন সত্যিকার ভাল মানুষ হবার চেষ্টাটাই একজন প্রকৃত ধার্মিকের পরিচয়। হইচই করে ঢাকঢোল পিটিয়ে বলতে হবে না যে, আমি প্রকৃত হিন্দু-মুসলিম বা খ্রিষ্টান; বরং আমাদের পরিচয়, আচার-ব্যবহারই বলে দেবে আমরা কতটা ধার্মিক বা ভাল মানুষ।
যত বেশি ধার্মিক, তত বেশি উদারচেতা আর মানবিক হব আমরা। মানুষের দুঃখ, কষ্টে, বিপদে নিজেকে খুঁজে পাবেন, হিন্দু-মুসলিম যাইহোক কারো মৃত্যু আপনাকে ব্যথিত করবে, আপ্লুত নয়। তাই, বিশ্বাস আর আস্থা যেন কখনোই অন্য কারও জন্য ভয় বা ঘৃণার কারণ না হয়ে ওঠে।

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder