বড়জোড়া থানার উদ্যোগে “সেফ ড্রাইভ সেফ লাইফ” একদিবসীয় ফুটবল টুর্নামেন্ট
নতুন পয়গাম, সঞ্জয় মন্ডল, বাঁকুড়া: বড়জোড়া থানার উদ্যোগে বড়জোড়া থানার বর্তমান ভারপ্রাপ্ত আই সি দেবাশীষ পান্ডার নেতৃত্বে থানার প্রতিটি আধিকারিক থেকে শুরু করে সাধারণ কর্মচারী সকলেই এলাকার মানুষের বিপদের দিনে তৎপর হওয়ার পাশাপাশি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকে। প্রচন্ড শীতের রাতে পথ চলতি ড্রাইভার দের হাতে গরম কফির কাপ তুলে দেওয়া থেকে শুরু করে এলাকার দুস্থ ও অসহায় মানুষদের কখনো কম্বল কখনো নতুন বস্ত্র তুলেদিয়ে মানবিকতার পরিচয় দিয়ে এলাকার মানুষের মন ইতিমধ্যেই জয় করে নিয়েছে। বড়জোড়া থানা এখন এলাকার মানুষের নিরাপত্তা, ভরসা ও নির্ভরতার অন্যতম কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। এলাকার শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তার দায়িত্ব সঠিকভাবে পালনের পাশাপাশি কখনো সাইবার অপরাধের বেপারী সাধারণ মানুষের মধ্যে সচেতনতা শিবির আবার কখনো রক্তদান শিবির সব ব্যাপারেই বড়জোড়া থানার অগ্রণী ভূমিকা পালন করে থাকে।
পথ নিরাপত্তার ব্যাপারে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে বিভিন্নভাবে নিরবচ্ছিন্ন প্রচার কর্মসূচি চালিয়ে যায়। খেলার ছন্দে সৌহার্দের বন্ধন অটুট রাখতে রবিবার “সেভ ড্রাইভ সেভ লাইফ” কাপ -২০২৬ এক দিবসীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছিল বড়জোড়া থানা। বড়জোড়া থানার অন্তর্গত আটটি গ্রাম পঞ্চায়েত এবং বেলিয়াতোড় থানার অন্তর্গত পাঁচটি গ্রাম পঞ্চায়েত ও বড়জোড়া থানার একটি টিম সহ মোট তেরো টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে। খেলোয়ারদের আন্তরিক প্রচেষ্ঠা, দক্ষতা ও টানটান উত্তেজনায় প্রতিটি ম্যাচ দর্শকদের মধ্যে বিশেষ উদ্দীপনার সৃষ্টি করে। এই টুর্নামেন্টে উপস্থিত থেকে খেলোয়ারদের মধ্যে উৎসাহ ও আত্মবিশ্বাস বাড়াতে উপস্থিত ছিলেন জেলার শীর্ষস্থানীয় পুলিশ কর্মকর্তা ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।








