BREAKING:
খারেজী মাদ্রাসার বর্তমান অবস্থা, সমস্যা ও প্রয়োজনীয় সংস্কার বারুইপুরের সূর্যপুরের স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে প্রতিবাদ মিছিল জয়নগরে জন্ম শতবর্ষের আলোয় মহানায়ক উত্তমকুমার  সৃজন সাথী শিল্পী চর্চা কেন্দ্রের চিকিৎসক দিবস ও উত্তমকুমার স্মৃতি সম্মান প্রদান অনুষ্ঠান আন্তর্জাতিক স্বর্ণপদকজয়ী অ্যাথলিট তাহুরা খাতুনকে মানবতা-র সংবর্ধনা নবাব সিরাজউদ্দৌলা ও পলাশির বিপর্যয় (৩ জুলাই শাহাদত বার্ষিকী) জঙ্গিপুর সাহিত্য উৎসবে ‘সুভদ্রা দেবী স্মৃতি পুরস্কার’ পেল বিস্ময়-বালক আনান বিশ্বাস অর্গানিক পদ্ধতিতে চাষাবাদ স্বাস্থ্যসম্মত এবং পরিবেশ-বান্ধব, রয়েছে কর্মসংস্থানের সুযোগও     নোনা জলের প্রতিকূলতা জয় করে বিশ্বমানের শিক্ষার আঙিনায় সাগরদ্বীপ   বাগুইআটি কৃষ্টি সংসদের মাসিক সাহিত্য সভায় প্রতিষ্ঠাতা সম্পাদক রমেণ আচার্যের প্রয়াণ দিবস স্মরণ বানারহাটে ১২৫ দিনের কাজের সূচনা করলেন বিধায়ক পুনা ভেংরা গয়েরকাটা বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ..! বজ্রাঘাতে হাতির মৃত্যুর আশঙ্কা, চাঞ্চল্য নাগরাকাটার ম্যাচপাড়ায় নোনাই নদীর অস্থায়ী ডাইভার্সন সেতুতে ভাঙন, দুর্ভোগ নেশামুক্ত ভারত মিশনের আওতায় বানারহাটে পুলিশের সচেতনতা র‍্যালি অতিভারী বৃষ্টির আগে ডাইনা নদীতে ড্রেজিং শুরু উত্তরবঙ্গের পাঁচ জেলায় লাল সতর্কতা, নদী সংলগ্ন এলাকায় প্রশাসনের নজরদারি জোরদার ২১ দফা দাবিতে ধূপগুড়ি এসডিও অফিসে ডেপুটেশন যুব কংগ্রেসের টানা বৃষ্টিতে জলমগ্ন ধূপগুড়ি, বাড়িতে জল শঙ্খমালার উদ্যোগে সোনামুখিতে ‘সুরের রবি – দ্রোহের নজরুল’ সাংস্কৃতিক সন্ধ্যা ধুলিয়ানে অনুষ্ঠিত হল মুর্শিদাবাদ জেলা কবিতা কার্নিভাল, আয়োজনে ‘কবিতা কার্নিভাল’ ও ‘স্বপ্নের ভেলা’ সাহিত্য পত্রিকা বারুইপুরে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট-এর সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা বড়জোড়া বিধানসভার বিধায়ক বিল্লেশ্বর সিংহ নিজে মাটি কেটে ১০০ দিনের কাজের সূচনা করলেন রক্তদানের মধ্যদিয়ে বিজয় উৎসব পালন করলো বিজেপি ধূপগুড়ি মহকুমা ডেকোরেশন লাইট ওনার্স অ্যাসোসিয়েশনের ২৩তম বার্ষিক সম্মেলন বারুইপুরে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্টের সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা সুরাবর্দী এভিনিউ-এর নাম পরিবর্তনের পিছনে ভাবনা সীমান্তের ঊর্ধ্বে মানব-মর্যাদা: জাতীয়তাবাদ ও বিশ্বব্যবস্থাকে নতুন করে ভাবার প্রয়োজন তৃণমূল কংগ্রেসের ভাঙনে কোন দল সবথেকে বেশি লাভবান হতে পারে? ডিজিটাল অবসেশন, পর্নোগ্রাফি ও মাদকাসক্তি প্রতিরোধে কলকাতায় এসআইও-র গোলটেবিল বৈঠক আবাস যোজনার টাকা ও কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল নেতার বাড়ির সামনে বিক্ষোভ, উত্তেজনা কুলতলিতে থাইকা খ্যস্তা গেনু: মৃত্যু, স্মৃতি ও সময়ের গল্প সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে পটাশপুরে “বাঙালির মাংস-ভাত উৎসব” রাজনীতির অঙ্গনে ‘ডিম থেরাপি’; গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী আইন কি সবার জন্য সমান, নাকি সংখ্যাগরিষ্ঠের আধিপত্যই শেষ কথা? জহর সরকার, নজরুল ইসলাম, অভিজিৎ গঙ্গোপাধ্যায়রা বার্নি স্যান্ডার্স হওয়ার চেষ্টা করতে পারতেন প্রসঙ্গ: বাংলা ভাগ ও পশ্চিমবঙ্গ দিবস কুলতলিতে বোমাবাজির ঘটনায় আটক ২ ২০২৫ সালের সাইন্যাপস্ পত্রিকা সম্মাননা পেলেন কবি বোধিসত্ত্ব মুখোপাধ্যায় স্বচ্ছ ভারত অভিযানে নজির বানারহাট থানার পুলিশের সরকারি উদ্যোগে প্রাকৃতিক কৃষি কর্মশালা জয়নগরে মারামারির ঘটনায় জয়নগরে গ্রেফতার এক যুবক ফুটপাত ও সরকারি জমি দখলমুক্ত করতে কড়া পদক্ষেপ আলিপুরদুয়ারে নকল মদের কারখানায় পুলিশের হানা মমতা বন্দ্যোপাধ্যায় যদি জাতীয় কংগ্রেসে ফিরতে চান… ইসলাম ও শিশু-শ্রম: এক মানবিক দৃষ্টিভঙ্গি বাঙালি পরিচয়ের ইতিহাস: ভাষা, ধর্ম ও জাতিসত্তার সমাজতাত্ত্বিক বিশ্লেষণ বৈচিত্র্য ভারতের শক্তি হতে পারে, যদি সহাবস্থান বজায় রাখতে পারে শ্রমিক কর্মচারীর বেতন: ইসলামের দৃষ্টিতে এক অবিচ্ছেদ্য হক বিশ্ব সাইকেল দিবস পালনে স্কুল পড়ুয়ারা নানাই নদীর সেতু ভেঙে পড়াই জঙ্গল পথেই যাতায়াত বন্দীদশা কাটিয়ে বাংলাদেশে ফিরে গেল ৯১ জন মৎস্যজীবি তৃণমূল নেত্রীর বাড়িতে স্বনির্ভর গোষ্ঠীর কৃষি সরঞ্জাম উদ্ধার এবার থেকে সরাসরি রেলপথে গঙ্গাসাগর? অবশেষে দিল্লির জন্তর মন্তর এ ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে উচ্ছেদ বই-ভব পাবলিশার্সের আয়োজনে বহু গ্রন্থের মোড়ক উম্মোচন বিশ্ব পরিবেশ দিবসে জয়নগর থেকে সুন্দরবন, বৃক্ষরোপণ ও সচেতনতায় ব্যাপক উদ্যোগ ভাঙড় বিস্ফোরণ মামলার মাস্টারমাইন্ড শওকত মোল্লার খোঁজে এনআইএ গধেয়ারকুঠি উচ্চ বিদ্যালয়ে ভূতের আতঙ্কে চাঞ্চল্য! বিশ্ব পরিবেশ দিবসের রাতেই, গয়েরকাটায় রাতারাতি উধাও সেগুন গাছ ডোমকলে তৃণমূল নেতা বাসীর মোল্লা দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার টানা ভারী বৃষ্টিতে জলমগ্ন মাল ব্লক, ভোগান্তিতে রাজার চা বাগানের কেশর লাইনের বাসিন্দারা কাকদ্বীপ মহকুমা হাসপাতালে সিটি স্ক্যান ইউনিটের উদ্বোধন মন্ত্রী দীপঙ্কর জানার বহরমপুরে আরএসপির মিছিল ও বিক্ষোভ বড়ঞা পঞ্চায়েত সমিতির অনাস্থা আনলো জাতীয় কংগ্রেস ঘাস কাটতে গিয়ে চিতাবাঘের হামলায় জখম অন্নপূর্ণা যোজনার প্রায় ২৮ লক্ষ উপভোক্তার হাতে সার্টিফিকেট প্রদান কুলতলিতে পঞ্চায়েত সমিতি সভাপতির আত্মীয়ের বাড়ি থেকে ত্রাণ ও অস্ত্র উদ্ধার নরেন্দ্রপুরের গড়িয়ায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ২ কুলতলিতে ১৮ জন বাংলাদেশি নাগরিক আটক, এলাকায় চাঞ্চল্য সুন্দরবনে তিন দিনে তিন জন বাঘে আক্রান্ত, দ্রুত ক্ষতিপূরণের দাবি এপিডিআরের বারুইপুর পৌরসভার সামনে জলকষ্ট ও নিকাশি সমস্যা নিয়ে বিজেপির বিক্ষোভ রবীন্দ্রনাথ ঠাকুরের সোভিয়েত রাশিয়া ভ্রমণ শপথ নিলেন আরো ৩৫ মন্ত্রী, রাজ্য ক্যাবিনেট বেড়ে হল ৪১ চাইলেই কি হকার উচ্ছেদ করা যায়? হুগলীর হরিপালে আট দলীয় নকআউট জুনিয়র ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ইমামের সর্বোচ্চ বেতনে নজির, পশ্চিম মেদিনীপুরে সম্মানিত আঁকাড়িয়া মসজিদ কমিটি গণতন্ত্রের মঞ্চে সাধারণ মানুষের নীরব কান্না সংবাদমাধ্যম কি সত্যিই নিরপেক্ষ, নাকি পক্ষপাতদুষ্ট? ভেড়ি থেকে মাছ চুরির অভিযোগে গ্রেপ্তার সোনারপুরের তৃণমূল কাউন্সিলর সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে গ্রেফতার জয়নগরের তৃনমূল নেতা ঈদ-উল-আযহা উপলক্ষ্যে জালালপুরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ধূপগুড়িতে প্রস্তাবিত ডাম্পিং গ্রাউন্ড ঘিরে উত্তেজনা, আবর্জনা বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ স্কুলে ঢুকে পড়ল শাবক সহ হাতির দল, চা বাগানের আতঙ্কে গ্রামবাসীরা নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কুনাল ঘোষ সহ অনেকেই বানারহাটে বিশ্ব ঋতুস্রাব পরিচ্ছন্নতা দিবস পালন ককরোচ জনতা পার্টি কোন রাজনৈতিক দল নয়, সর্বজনীন সামাজিক প্রতিবাদের প্রতীক দিলীপ ঘোষ উবাচ চালতাবেড়িয়া ঈদগাহ ময়দানে লক্ষাধিক মানুষ পড়লেন ঈদের নামাজ আবাস যোজনার কাটমানির টাকা ফেরতের দাবিতে প্রধানের স্বামীকে আটকে রেখে বিক্ষোভ রায়দীঘিতে নদীর চর ভরাট করে বেআইনি ক্যাফে তৈরির অভিযোগ তৃণমূল নেতা শওকত মোল্লার ছেলের বিরুদ্ধে তরুণীকে প্রেমের সম্পর্কে ফাঁসিয়ে ব্ল্যাকমেল, গ্রেফতার যুবক বাঁশদ্রোণীতে এক নাবালক স্কুল পড়ুয়ার মৃত্যু ঘিরে উত্তেজনা বঞ্চিত কৃষকদের পাশে সনৎ সর্দার, মানবিক উদ্যোগ সন্দেশখালির বিজেপি বিধায়কের ৯ জিলহজ পবিত্র আরাফা দিবস: আরাফার ইতিহাস ও গুরুত্ব ‘বিদ্রোহী’ নজরুল, ভাগ হয়ে গেছেন বিলকুল বর্ধমান সিএমএস উচ্চ বিদ্যালয়-এর সামনে নজরুল জন্ম দিবস পালিত বিশ্ব সাহিত্যে রবীন্দ্রনাথ ও নজরুলের অবদান বন্দে মাতরম বিতর্ক: সাংস্কৃতিক আধিপত্য, বহুত্ববাদ ও জাতীয়তাবাদের জটিলতা

অমর্ত্য সেন, মহম্মদ শামিরা কি ঘুসপেটিয়া? প্রশ্ন অভিষেকের

প্রকাশিত: ১ ফেব্রুয়ারী ২০২৬, দুপুর ৩:৩৪ | আপডেট: ১ ফেব্রুয়ারী ২০২৬, দুপুর ৩:৩৪
গত পাঁচ বছরে পশ্চিম বাংলাকে কী দিয়েছে কেন্দ্র, শ্বেতপত্রে জানান — অমিত শাহকে প্রশ্ন ছুড়ে দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্য সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ব্যারাকপুরের সভা থেকে এদিন একাধিক ইস্যুতে তৃণমূলকে নিশানা করেন তিনি।

নতুন পয়গাম, কলকাতা: গত পাঁচ বছরে পশ্চিম বাংলাকে কী দিয়েছে কেন্দ্র, শ্বেতপত্রে জানান — অমিত শাহকে প্রশ্ন ছুড়ে দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্য সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ব্যারাকপুরের সভা থেকে এদিন একাধিক ইস্যুতে তৃণমূলকে নিশানা করেন তিনি। অনুপ্রবেশ এবং এসআইআর নিয়ে তৃণমূলকে আক্রমণ করে বাংলা থেকে তৃণমূল সরকারকে উচ্ছেদার জোরালো ডাক দেন শাহ। তারই পাল্টা জবাব দিয়ে এবার অমিত শাহকে জোরদার আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর নিয়ে মানুষের হয়রানির অভিযোগ করেন তিনি। ছোটখাট তুচ্ছ কারণে শুনানির নোটিস ধরানো হচ্ছে বলে অভিযোগ করেন অভিষেক।

আরও পড়ুন:

নোবেলজয়ী অমর্ত্য সেন, ক্রিকেটার মহম্মদ শামি, কবি জয় গোস্বামী থেকে অভিনেতা-সাংসদ দেবকে শুনানির নোটিস পাঠানো হয়েছে। সম্প্রতি নামজাদা ক্রীড়াবিদ ঝুলন গোস্বামীকেও শুনানির নোটিস পাঠানো হয়েছে। আর তা উল্লেখ করে একযোগে বিজেপি এবং নির্বাচন কমিশনকে শনিবার আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, একইসঙ্গে বঙ্গ সফরে আসা অমিত শাহকে তাঁর প্রশ্ন, ‘মুখে শুধুই ঘুসপেটিয়া। তবে কি ঘুসপেটিয়ার নমুনা অমর্ত্য সেন, মহম্মদ শামি, দীপক অধিকারী, ঝুলন গোস্বামী?’ পাশাপাশি এদিন উন্নয়নের প্রশ্নেও শাহকে আক্রমণ করে শ্বেতপত্র প্রকাশের দাবি জানান ডায়মন্ড হারবারের সাংসদ।

আরও পড়ুন:

কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে অভিষেক বলেন, কেন এখনও বাংলাদেশি এবং রোহিঙ্গাদের নামের তালিকা প্রকাশ করা হল না তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তিনি বলেন, ‘গত ৩১ ডিসেম্বর নির্বাচন কমিশনে গিয়ে বাংলাদেশি, রোহিঙ্গাদের তালিকা প্রকাশের দাবি করেছিলাম। একমাস হলেও তা প্রকাশ করেনি।‘ উল্টে বাংলায় কথা বলায় বিভিন্ন জায়গায় বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। গণপিটুনি দেওয়া হচ্ছে। বাংলার সংস্কৃতিকে অপমান করা হচ্ছে বলে আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:

পাশাপাশি এখনও পর্যন্ত লজিক্যাল ডিসক্রিপ্যান্সির তালিকা প্রকাশ না করা নিয়েও কমিশনকে তোপ দাগেন তিনি। মতুয়াদের ভয় দেখানো হচ্ছে বলে এদিন অভিযোগ করেন অমিত শাহ। সে প্রসঙ্গে অভিষেক বলেন, তাঁদের নেতারাই মতুয়াদের ভয় দেখাচ্ছে। এই প্রসঙ্গে কেন্দ্রীয়মন্ত্রী শান্তনু ঠাকুর, বিধায়ক অসীম সরকারের বক্তব্যকে হাতিয়ার করে পালটা শাহকে নিশানা করে অভিষেক বলেন, ‘বিজেপি নেতারাই কেউ বলেছেন এক লক্ষ নাম বাদ যাবে, কেউ বলেছেন পাঁচ লক্ষ মতুয়া ভাইয়ের নাম বাদ যাবে। কেউ বলেছেন এক কোটি বাঙালির নাম বাদ যাবে।‘

আরও পড়ুন:

এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেন, নরেন্দ্র মোদির সরকার বাংলার উন্নয়নে ১০ লক্ষ কোটি টাকা দিয়েছে। সেই দাবিকে চ্যালেঞ্জ জানান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর স্পষ্ট দাবি—২০২১ সালের পর থেকে কেন্দ্র বাংলাকে ঠিক কী দিয়েছে, তার শ্বেতপত্র প্রকাশ করুক বিজেপি।

আরও পড়ুন:

অভিষেকের বক্তব্য, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বকেয়া আদায়ের দাবিতে বারবার দিল্লি যাচ্ছেন, তখন স্বরাষ্ট্র মন্ত্রীর মুখে ‘১০ লক্ষ কোটি’ অনুদানের কথা সম্পূর্ণ অসংগত। তিনি বলেন, ‘ক্ষমতায় আসার পর থেকে কেন্দ্র বাংলার মাটি থেকে ডাইরেক্ট ও ইনডাইরেক্ট ট্যাক্স মিলিয়ে সাড়ে ৬ লক্ষ কোটি টাকা তুলে নিয়ে গেছে। অথচ বাংলার প্রাপ্য টাকা আটকে রাখা হয়েছে। ১০ লক্ষ কোটি নয়, অন্তত ২০২১ থেকে পাঁচ বছরে ১০ পয়সার হিসাবও যদি দিতে পারেন, তাতেই প্রমাণ হবে।‘

আরও পড়ুন:

ব্যারাকপুরের সভা থেকে অমিত শাহ দাবি করেন, কংগ্রেস আমলে যেখানে বাংলাকে মাত্র ২ লক্ষ কোটি টাকা দেওয়া হয়েছিল, সেখানে মোদি সরকার নাকি ১০ লক্ষ কোটি টাকা দিয়েছে এবং একাধিক রেল প্রকল্প উপহার দিয়েছে। উত্তরবঙ্গের সভায় আবার তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তুলনায় কেন্দ্র উত্তরবঙ্গে বেশি বরাদ্দ করেছে। যদিও সেই দাবির পক্ষে বিস্তারিত পরিসংখ্যান তিনি তুলে ধরতে পারেননি। শুধু এটুকুই বলেন, ২০২৬ সালে বিজেপি ক্ষমতায় এলে রাজ্যের বর্তমান প্রশাসনের থেকেও বেশি অর্থ বরাদ্দ করা হবে।

আরও পড়ুন:

এই বক্তব্যের পাল্টা অভিষেক প্রশ্ন তোলেন—২০২১ সালের পর কতজন বাংলার মানুষ প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি পেয়েছেন? কত কিলোমিটার গ্রামীণ রাস্তা হয়েছে? কতজন ১০০ দিনের কাজের শ্রমিক সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়েছেন? তাঁর অভিযোগ, জলজীবন মিশনে চলতি বছরেই ২৫০০ কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র। “মানুষকে জল না দিয়ে উন্নয়নের গল্প শোনানো হচ্ছে,”—কটাক্ষ করেন তিনি।

আরও পড়ুন:

আনন্দপুরের নাজিরাবাদে মোমো কারখানার অগ্নিকাণ্ড ঘিরেও কেন্দ্র-রাজ্য সংঘাত চরমে ওঠে। ব্যারাকপুরের সভা থেকে অমিত শাহ অভিযোগ করেন, রাজ্য সরকার অপরাধীদের আড়াল করছে এবং বিজেপি ক্ষমতায় এলে সবাইকে জেলে পাঠানো হবে। এর জবাবে অভিষেকের তীব্র মন্তব্য, ‘বিজেপি লাশ নিয়ে রাজনীতি করে। ঘটনা ঘটার পরই পুলিশ কারখানার মালিককে গ্রেপ্তার করেছে। কেউ দোষী হলে, সে যত বড় শিল্পপতিই হোক, তৃণমূল সরকার তাকে ছাড়বে না।‘

আরও পড়ুন:

শিল্পপতিদের বিদেশ সফর প্রসঙ্গ তুলে শাহের অভিযোগের পাল্টা খোঁচায় অভিষেক বলেন, ‘নীরব মোদী তো প্রধানমন্ত্রীর সঙ্গেই বিদেশ সফরে গিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে শিল্পপতিরা বিনিয়োগ টানতে যাবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু দুর্ঘটনা নিয়ে নোংরা রাজনীতি করা বিজেপির পুরনো অভ্যাস।‘

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder