উলুবেড়িয়া পৌরসভা প্রাঙ্গণে স্বনির্ভর গোষ্ঠীর হস্তশিল্পের সৃষ্টিশ্রী মেলা ২০২৬
নতুন পয়গাম, অতসী মন্ডল, উলুবেড়িয়া: শুক্রবার হাওড়ার উলুবেড়িয়া পৌরসভা প্রাঙ্গণে স্বনির্ভর গোষ্ঠীর হস্তশিল্পের সৃষ্টিশ্রী মেলা ২০২৬-এর শুভ উদ্বোধন হল। হাওড়া জেলা মিশন ম্যানেজমেন্ট ইউনিট ‘আনন্দধারা’-র উদ্যোগে আয়োজিত এই মেলা চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী পুলক রায়, হাওড়ার জেলাশাসক পি দীপাপ্রিয়া, জেলা পরিষদের সভাধিপতি কাবেরী দাস, হাওড়া গ্রামীণ জেলার পুলিশ সুপার সুবিমল পাল, উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস, উলুবেড়িয়া ১ নম্বর ব্লকের সভাপতি অতীন্দ্র শেখর প্রামাণিক, বিডিও এইচ এম রিয়াজুল হকসহ একাধিক প্রশাসনিক আধিকারিক। মেলায় স্বনির্ভর গোষ্ঠীর তৈরি বিভিন্ন হস্তশিল্পের স্টলের পাশাপাশি রয়েছে নানা ধরনের খাদ্যসামগ্রীর স্টল, যা দর্শনার্থীদের বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে।
আরও পড়ুন








