ইমদাদুল উলুম সিনিয়র মাদ্রাসায় ছাত্র সপ্তাহ উদযাপন উপলক্ষে অঙ্কন প্রতিযোগিতা
উমার ফারুক, নতুন পয়গাম ,মালদা: মালদার কলিয়াচক -১ব্লকের ইমদাদুল উলুম সিনিয়র মাদ্রাসায়(ফাজিল)ছাত্র সপ্তাহ উদযাপনের অংশ হিসেবে বুধবার অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মাদ্রাসা সূত্রে জানা গিয়েছে,এদিন অঙ্কন প্রতিযোগিতার জন্য দুটি গ্রুপ ভাগ করা হয়। প্রথম থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত একটি গ্রুপ এবং অষ্টম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত আর একটি গ্রুপ করা হয় । দুটি গ্রুপে প্রায় ৫০জন প্রতিযোগী অংশগ্রহণ করে। সারা রাজ্য জুড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উদযাপিত হচ্ছে ছাত্র সপ্তাহ।
এদিন ইমদাদুল উলুম সিনিয়র মাদ্রাসায় অঙ্কন প্রতিযোগিতার পাশাপাশি বাংলা, ইংরেজি, আরবি হাতের লেখা প্রতিযোগিতা সহ অন্যান্য প্রতিযোগিতামূলক অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। অঙ্কন প্রতিযোগিতা পরিচালনার দায়িত্বে ছিলেন জয়ীতা রয়, শুভপম নাগ,গোপাল রয়, মোলানা তাজমুল হক প্রমুখ শিক্ষক- শিক্ষিকাগণ। এই প্রসঙ্গে মাদ্রাসার ভারপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ সাফিকুল আলম জানান, ২০২৬ শিক্ষাবর্ষের ছাত্র সপ্তাহ উদযাপনের সূচনা করা হয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রেরীত ছাত্র ছাত্রীদের জন্য শুভেচ্ছা বার্তা পাঠ করা হয়। সেইসঙ্গে ছাত্র ছাত্রীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই দিবস পালন করা হয়। এদিন অঙ্কন,হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মাদ্রাসার সহশিক্ষক তথা ডিএলএসি মেম্বার আব্দুল লাহিল মামুন বলেন, সিনিয়ার মাদ্রাসাগুলোও আজ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় শিক্ষা দপ্তরের সমস্ত নির্দেশ যথাযথ পালন করে তারই প্রমাণ এই অনুষ্ঠান।








