চুঁচুড়া শহরের রূপকার বিপ্লবী ভূপতি মজুমদারের জন্মদিনে নানা অনুষ্ঠান পালিত হল
নতুন পয়গাম, আব্দুল গফফার, হুগলিঃ পয়লা জানুয়ারি ২০২৬। ইংরেজি নতুন বছরের প্রথম দিন। আজকের এই দিনটি চুঁচুড়া শহরের রূপকার বিপ্লবী ভূপতি মজুমদারের জন্মদিন। এই দিনটি নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বিভিন্ন সংগঠন আজ উদযাপন করে। চুঁচুড়ার প্রাণকেন্দ্র ঘড়ির মোড়ে ভূপতি মজুমদারের আবক্ষ মূর্তিতে এদিন মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। বিপ্লবী ভূপতি মজুমদারের স্বদেশী আন্দোলনের সময় নিত্য যাতায়াত ছিল চকবাজার হুগলি বিদ্যামন্দির ভবনে। সেই বিদ্যামন্দির ভবন বর্তমানে বহুতল আবাসনে পরিণত হলেও হুগলি চুঁচুড়া পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান আশিস সেনের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের পর ওই বহুতলের একটি অংশে বিদ্যামন্দির ভবনের কার্যালয় গড়ে উঠেছে। এই কার্যালয়েই আজকে ভূপতি মজুমদারের জন্মদিন উপলক্ষ্যে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিপ্লবীর আবক্ষ মূর্তিতে এবং অন্যান্য বিপ্লবীদের প্রতি উপস্থিত বিশিষ্টজনেরা শ্রদ্ধা নিবেদন করেন।
এই দিনের কর্মসূচি সম্পর্কে আশিস সেন জানান








