মহিলা হোমগার্ডের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
নতুন পয়গাম, হাসান লস্কর বাবলু, সুন্দরবন: গত শনিবার ক্যানিং থানার পুলিশ ব্যারাকে একজন মহিলা হোমগার্ডের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় ।পরিবারের অভিযোগ, তাঁকে খুন করা হয়েছে। ক্যানিং থানারই একজন সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন পরিবার।এই ঘটনায় অভিযুক্তকে অবিলম্বে গ্রেফতার করা নিরপেক্ষ তদন্ত, বিচার নিশ্চিত করার দাবিতে মানবাধিকার সংগঠন নের রাজ্য কমিটির সদস্য সেরিফ হোসেন পুরকাইতের নেতৃত্বে মানবাধিকার সংগঠন CPDRD এর একটি টিম মঙ্গলবার কানিং থানার আই সির সঙ্গে সাক্ষাত করেন এবং ডেপুটেশন দেন। আই সি অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করে নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়েছেন। সেরিফ হোসেন কথায় পুলিশ ব্যারাকে পুলিশ কর্মীর দ্বারা যদি আরেক জন পুলিশ কর্মীকে নির্যাতন ও খুনের অভিযোগ আসে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? অবিলম্বে দোষীকে গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করতে হবে। কর্তব্যরত মহিলা পুলিশকর্মীর এমনই অস্বাভাবিক মৃত্যু প্রশ্ন চিহ্ন তুলতে শুরু করেছে সাধারণ মানুষ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মহিলা নিশ্চয়ই পরিবার সুবিচার পাবে এমনই আশা করছেন।








