কংগ্রেসের ১৪০ তম প্রতিষ্ঠা দিবস
নতুন পয়গাম, নয়াদিল্লি: রবিবার দিল্লির ইন্দিরা ভবনে পালিত হল জাতীয় কংগ্রেসের ১৪০তম প্রতিষ্ঠা দিবস। এদিন সকালে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এছাড়াও উপস্থিল ছিলেন কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী-সহ অন্যান্য শীর্ষ নেতারা। ছিলেন দুই বিতর্কিত সাংসদ শশী থারুর, দিগ্বিজয় সিংও। মল্লিকার্জুন খাড়গে বলেছেন, যাঁরা বলেন, কংগ্রেস শেষ হয়ে গিয়েছে, তাঁদের জানিয়ে রাখতে চাই, কংগ্রেসের মেরুদণ্ড এখনও সোজা রয়েছে।
কংগ্রেস কোনোদিনও কোনকিছুর জন্য আপস করেনি এবং আগামীদিনেও করবে না। পাশাপাশি বিজেপিকেও একহাত নেন তিনি। মল্লিকার্জুন খাড়্গের কথায়, বিজেপি মানুষের মধ্যে ভাগাভাগি-র রাজনীতি করে। তবে, কংগ্রেস সবসময় ঐক্যে বিশ্বাসী।
আরও পড়ুন








