বাঁকুড়া গঙ্গাজলঘাটি ব্লক:২ এ প্রকাশ্য গোষ্ঠী দ্বন্দ্ব তৃণমূলে
সঞ্জয় মন্ডল, নতুন পয়গাম, বাঁকুড়া: আর মাত্র কয়েক দিন বাদেই জেলায় আসছে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহুর্তে দলের গোষ্ঠী কোন্দল কিছুটা হলেও দলীয় নেতৃত্ব কে অস্বস্তিতে ফেলেছে তা বলাই বাহুল্য। সদ্য বাঁকুড়া সাংগঠনিক জেলায় সাংগঠনিক স্তরে বেশ কিছু রদবদল ঘটেছে।
সংগঠনের দায়িত্বে এসেছে নতুন কিছু মুখ। তাই নিয়ে শুরু হয়েছে ক্ষোভ বিক্ষোভ।বাঁকুড়া গঙ্গাজলঘাটি ব্লক :২ এর লছমনপুর অঞ্চলের নতুন অঞ্চল সভাপতি হয়েছেন সভাকর মন্ডল।এই সভাকর মন্ডল পাঁচ বছর লছমনপুর অঞ্চলের প্রধানও ছিলেন। বিক্ষোভকারী তৃণমূল কর্মীদের অভিযোগ সভাকর মন্ডল একজন অত্যন্ত দুর্নীতিগ্রস্থ মানুষ। এছাড়াও তার বিরুদ্ধে অভিযোগ তিনি বিগত পঞ্চায়েত নির্বাচনে বিরোধী সঙ্গে হাত মিলিয়ে দল বিরোধী কাজ করেছেন ।
যার বিরুদ্ধে অভিযোগ সেই নবনির্বাচিত অঞ্চল সভাপতি সভা কর মন্ডল জানান যারা আমাকে মেনে নিতে পারছে না তারা তৃণমূল নন।দল আমাকে অঞ্চল সভাপতি দায়িত্ব দিয়েছেন দলের নির্দেশ অনুসারেই ২০২৬ সালে বিধানসভা নির্বাচনে নিজের অঞ্চল কে শক্তিশালী করে গড়ে তোলায় এখন আমার একমাত্র লক্ষ্য। তৃণমূলের এই গোষ্ঠী কোন্দল নিয়ে মন্তব্য করতে গিয়ে এলাকার বিজেপি নেতা অজয় মাঝি জানান তৃণমূল আর দুর্নীতি একটা সমার্থক শব্দ।
তাই যেখানে দুর্নীতি থাকবে সেখানে গোষ্ঠীদ্বন্দও থাকবে। আর তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নতুন নয় এটা চিরকাল ছিল আছে থাকবে। বিজেপি নেতা অজয় মাঝি আরো বলেন যে 2026 এর বিধানসভা নির্বাচনে শালতোড়া বিধানসভায় তৃণমূলের কোন অস্তিত্বই থাকবে না।








