ধূপগুড়ি মহকুমা নাগরিক মঞ্চের তৃতীয় বার্ষিক সম্মেলন
প্রীতিময় সরখেল, নতুন পয়গাম, ধূপগুড়ি: ধূপগুড়ি মহকুমা নাগরিক মঞ্চের তৃতীয় বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল শহরের একটি বেসরকারি লজে। স্বচ্ছতা, স্বাস্থ্য ও নাগরিক পরিষেবার বিভিন্ন দাবিকে সামনে রেখে এই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে ধূপগুড়ি মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এদিনের সম্মেলনের মধ্য দিয়েই ২০ জন সদস্য নিয়ে নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটির সভাপতি মণ্ডলীতে স্থান পেয়েছেন প্রদীপ সরকার, প্রদীপ পাল, শৈবাল দাশগুপ্ত ও প্রলয় দাস। কার্যকরী সভাপতি হিসেবে দায়িত্ব পান গুনময় ব্যানার্জি। সম্পাদক নির্বাচিত হন অনিরুদ্ধ দাশগুপ্ত। সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বিভাস চক্রবর্তী, সপ্তর্ষি সরকার ও সঞ্জয় গোপকে। কোষাধ্যক্ষ নির্বাচিত হন শুভজিৎ দত্ত এবং সংগঠনের মুখপাত্র হিসেবে জয় বসাককে মনোনীত করা হয়।
নবগঠিত এই কমিটি আগামী দিনে নাগরিক সমস্যার সমাধানে আন্দোলন গড়ে তোলার পাশাপাশি ধারাবাহিকভাবে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে প্রশাসনের কাছে দাবি তুলে ধরবে বলে জানানো হয়েছে।








