পশ্চিমবঙ্গ মাদ্রাসা ছাত্র ইউনিয়নের রাজ্য সম্মেলন-২০২৫
নতুন পয়গাম, কলকাতাঃ
বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ মাদ্রাসা ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠাতা জনাব মোজাফফর সাহেব ও বহু প্রাক্তনীদের নেতৃত্বে
পশ্চিমবঙ্গ মাদ্রাসা ছাত্র ইউনিয়নের পক্ষ হতে আলিয়া বিশ্ববিদ্যালয়ের পার্ক সার্কাস ক্যাম্পাসে রাজ্য সম্মেলন করা হয়েছে।
উপস্থিত ছিলেন মাদ্রাসা ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠাতা জনাব মোজাফ্ফর সাহেব,ফুরফুরা মাদ্রাসার প্রাক্তন সুপার জনাব রফিকুল ইসলাম সাহেব,সাতুলিয়া সিনিয়র মাদ্রাসার সুপার গোলাম মঈনুদ্দিন সাহেব,ছয়ানী সিনিয়র মাদ্রাসার সুপার মুস্তাফিজুর রহমান,এনায়েতপুর সিনিয়র মাদ্রাসার সুপার মসিয়ার রহমান,প্রাক্তন সভাপতি সিয়ামত আলী,প্রাক্তনী আবু সালেহ রেজয়ানুল কারীম,প্রাক্তনী আরিফুল ইসলাম,প্রাক্তন সভাপতি জনাব আহসানুল বারী,প্রাক্তন সভাপতি জনাব আলিমুর রহমান,জনাব আবু সিদ্দিক খান,সহ বহু নেতৃত্বের সমাগমে নুতন ভাবে মাদ্রাসা ছাত্র ইউনিয়নের রাজ্য কমিটি গঠন করা হয়েছে।
রাজ্য কমিটির সভাপতি নির্বাচিত হয়েছে ইরফান সাদিক,সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে এবাদুল্লাহ মল্লিক মুখপাত্র নির্বাচিত হয়েছে মোল্লা জালালুদ্দিন কাশিয়ার নির্বাচিত হয়েছে মোঃ হাবিবুর রহমান এছাড়াও মূল কমিটির মেম্বার শেখ সাইদুর রহমান,আব্দুল লতিফ, শেখ হাবিবুর রহমান, আবু জাফর, মুস্তানা খাতুন, কাজী মেহরাব, হাবিবুল্লাহ সরকার, মশিহুর রহমান, নাজমে আলম, সামিউল ইসলাম আলী মির্জা, রহিত হোসাইন, এনায়েতুল্লাহকে নির্বাচিত করা হয়েছে।
বর্তমান নব নির্বাচিত কমিটির মেয়াদ এক বছর নির্ধারণ করা হয়েছে।
বিশেষ দ্রষ্টব্য: উল্লেখিত খসড়াতে সই দুটি মাদ্রাসা ছাত্র ইউনিয়ন এর প্রতিষ্ঠাতা জনাব মোজাফফর হোসেন সাহেবের।








