ধর্মপুর অঞ্চলের প্রাথমিকের ছাত্র ছাত্রীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
Oplus_16908288
প্রীতিময় সরখেল, নতুন পয়গাম, জলপাইগুড়িঃ
বুধবার ময়নাগুড়ি ব্লকের ধর্মপুর গ্রাম পঞ্চায়েতের প্রাথমিক, নিম্ন বুনিয়াদি বিদ্যালয় এবং শিশু শিক্ষা কেন্দ্র সমূহের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। এদিন ধর্মপুর গ্রাম পঞ্চায়েতের মোট ১৯ টি স্কুলের প্রায় ৪৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। এদিনের এই খেলায় বিভিন্ন ধরনের দৌড়, হাই জাম্প, লং জাম্প সহ বিভিন্ন খেলা অনুষ্ঠিত হয়। জানা গিয়েছে, এই অঞ্চল ভিত্তিক খেলার পর অনুষ্ঠিত হবে শীতকালীন সার্কেল ভিত্তিক খেলা। তারপর ব্লক স্তর, জেলা স্তর এবং রাজ্য স্তরের খেলা ধাপে ধাপে অনুষ্ঠিত হবে। এদিনের এই খেলার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রামমোহন রায়, ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ, ধর্মপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্যরা।
আরও পড়ুন







