BREAKING:
খারেজী মাদ্রাসার বর্তমান অবস্থা, সমস্যা ও প্রয়োজনীয় সংস্কার বারুইপুরের সূর্যপুরের স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে প্রতিবাদ মিছিল জয়নগরে জন্ম শতবর্ষের আলোয় মহানায়ক উত্তমকুমার  সৃজন সাথী শিল্পী চর্চা কেন্দ্রের চিকিৎসক দিবস ও উত্তমকুমার স্মৃতি সম্মান প্রদান অনুষ্ঠান আন্তর্জাতিক স্বর্ণপদকজয়ী অ্যাথলিট তাহুরা খাতুনকে মানবতা-র সংবর্ধনা নবাব সিরাজউদ্দৌলা ও পলাশির বিপর্যয় (৩ জুলাই শাহাদত বার্ষিকী) জঙ্গিপুর সাহিত্য উৎসবে ‘সুভদ্রা দেবী স্মৃতি পুরস্কার’ পেল বিস্ময়-বালক আনান বিশ্বাস অর্গানিক পদ্ধতিতে চাষাবাদ স্বাস্থ্যসম্মত এবং পরিবেশ-বান্ধব, রয়েছে কর্মসংস্থানের সুযোগও     নোনা জলের প্রতিকূলতা জয় করে বিশ্বমানের শিক্ষার আঙিনায় সাগরদ্বীপ   বাগুইআটি কৃষ্টি সংসদের মাসিক সাহিত্য সভায় প্রতিষ্ঠাতা সম্পাদক রমেণ আচার্যের প্রয়াণ দিবস স্মরণ বানারহাটে ১২৫ দিনের কাজের সূচনা করলেন বিধায়ক পুনা ভেংরা গয়েরকাটা বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ..! বজ্রাঘাতে হাতির মৃত্যুর আশঙ্কা, চাঞ্চল্য নাগরাকাটার ম্যাচপাড়ায় নোনাই নদীর অস্থায়ী ডাইভার্সন সেতুতে ভাঙন, দুর্ভোগ নেশামুক্ত ভারত মিশনের আওতায় বানারহাটে পুলিশের সচেতনতা র‍্যালি অতিভারী বৃষ্টির আগে ডাইনা নদীতে ড্রেজিং শুরু উত্তরবঙ্গের পাঁচ জেলায় লাল সতর্কতা, নদী সংলগ্ন এলাকায় প্রশাসনের নজরদারি জোরদার ২১ দফা দাবিতে ধূপগুড়ি এসডিও অফিসে ডেপুটেশন যুব কংগ্রেসের টানা বৃষ্টিতে জলমগ্ন ধূপগুড়ি, বাড়িতে জল শঙ্খমালার উদ্যোগে সোনামুখিতে ‘সুরের রবি – দ্রোহের নজরুল’ সাংস্কৃতিক সন্ধ্যা ধুলিয়ানে অনুষ্ঠিত হল মুর্শিদাবাদ জেলা কবিতা কার্নিভাল, আয়োজনে ‘কবিতা কার্নিভাল’ ও ‘স্বপ্নের ভেলা’ সাহিত্য পত্রিকা বারুইপুরে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট-এর সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা বড়জোড়া বিধানসভার বিধায়ক বিল্লেশ্বর সিংহ নিজে মাটি কেটে ১০০ দিনের কাজের সূচনা করলেন রক্তদানের মধ্যদিয়ে বিজয় উৎসব পালন করলো বিজেপি ধূপগুড়ি মহকুমা ডেকোরেশন লাইট ওনার্স অ্যাসোসিয়েশনের ২৩তম বার্ষিক সম্মেলন বারুইপুরে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্টের সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা সুরাবর্দী এভিনিউ-এর নাম পরিবর্তনের পিছনে ভাবনা সীমান্তের ঊর্ধ্বে মানব-মর্যাদা: জাতীয়তাবাদ ও বিশ্বব্যবস্থাকে নতুন করে ভাবার প্রয়োজন তৃণমূল কংগ্রেসের ভাঙনে কোন দল সবথেকে বেশি লাভবান হতে পারে? ডিজিটাল অবসেশন, পর্নোগ্রাফি ও মাদকাসক্তি প্রতিরোধে কলকাতায় এসআইও-র গোলটেবিল বৈঠক আবাস যোজনার টাকা ও কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল নেতার বাড়ির সামনে বিক্ষোভ, উত্তেজনা কুলতলিতে থাইকা খ্যস্তা গেনু: মৃত্যু, স্মৃতি ও সময়ের গল্প সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে পটাশপুরে “বাঙালির মাংস-ভাত উৎসব” রাজনীতির অঙ্গনে ‘ডিম থেরাপি’; গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী আইন কি সবার জন্য সমান, নাকি সংখ্যাগরিষ্ঠের আধিপত্যই শেষ কথা? জহর সরকার, নজরুল ইসলাম, অভিজিৎ গঙ্গোপাধ্যায়রা বার্নি স্যান্ডার্স হওয়ার চেষ্টা করতে পারতেন প্রসঙ্গ: বাংলা ভাগ ও পশ্চিমবঙ্গ দিবস কুলতলিতে বোমাবাজির ঘটনায় আটক ২ ২০২৫ সালের সাইন্যাপস্ পত্রিকা সম্মাননা পেলেন কবি বোধিসত্ত্ব মুখোপাধ্যায় স্বচ্ছ ভারত অভিযানে নজির বানারহাট থানার পুলিশের সরকারি উদ্যোগে প্রাকৃতিক কৃষি কর্মশালা জয়নগরে মারামারির ঘটনায় জয়নগরে গ্রেফতার এক যুবক ফুটপাত ও সরকারি জমি দখলমুক্ত করতে কড়া পদক্ষেপ আলিপুরদুয়ারে নকল মদের কারখানায় পুলিশের হানা মমতা বন্দ্যোপাধ্যায় যদি জাতীয় কংগ্রেসে ফিরতে চান… ইসলাম ও শিশু-শ্রম: এক মানবিক দৃষ্টিভঙ্গি বাঙালি পরিচয়ের ইতিহাস: ভাষা, ধর্ম ও জাতিসত্তার সমাজতাত্ত্বিক বিশ্লেষণ বৈচিত্র্য ভারতের শক্তি হতে পারে, যদি সহাবস্থান বজায় রাখতে পারে শ্রমিক কর্মচারীর বেতন: ইসলামের দৃষ্টিতে এক অবিচ্ছেদ্য হক বিশ্ব সাইকেল দিবস পালনে স্কুল পড়ুয়ারা নানাই নদীর সেতু ভেঙে পড়াই জঙ্গল পথেই যাতায়াত বন্দীদশা কাটিয়ে বাংলাদেশে ফিরে গেল ৯১ জন মৎস্যজীবি তৃণমূল নেত্রীর বাড়িতে স্বনির্ভর গোষ্ঠীর কৃষি সরঞ্জাম উদ্ধার এবার থেকে সরাসরি রেলপথে গঙ্গাসাগর? অবশেষে দিল্লির জন্তর মন্তর এ ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে উচ্ছেদ বই-ভব পাবলিশার্সের আয়োজনে বহু গ্রন্থের মোড়ক উম্মোচন বিশ্ব পরিবেশ দিবসে জয়নগর থেকে সুন্দরবন, বৃক্ষরোপণ ও সচেতনতায় ব্যাপক উদ্যোগ ভাঙড় বিস্ফোরণ মামলার মাস্টারমাইন্ড শওকত মোল্লার খোঁজে এনআইএ গধেয়ারকুঠি উচ্চ বিদ্যালয়ে ভূতের আতঙ্কে চাঞ্চল্য! বিশ্ব পরিবেশ দিবসের রাতেই, গয়েরকাটায় রাতারাতি উধাও সেগুন গাছ ডোমকলে তৃণমূল নেতা বাসীর মোল্লা দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার টানা ভারী বৃষ্টিতে জলমগ্ন মাল ব্লক, ভোগান্তিতে রাজার চা বাগানের কেশর লাইনের বাসিন্দারা কাকদ্বীপ মহকুমা হাসপাতালে সিটি স্ক্যান ইউনিটের উদ্বোধন মন্ত্রী দীপঙ্কর জানার বহরমপুরে আরএসপির মিছিল ও বিক্ষোভ বড়ঞা পঞ্চায়েত সমিতির অনাস্থা আনলো জাতীয় কংগ্রেস ঘাস কাটতে গিয়ে চিতাবাঘের হামলায় জখম অন্নপূর্ণা যোজনার প্রায় ২৮ লক্ষ উপভোক্তার হাতে সার্টিফিকেট প্রদান কুলতলিতে পঞ্চায়েত সমিতি সভাপতির আত্মীয়ের বাড়ি থেকে ত্রাণ ও অস্ত্র উদ্ধার নরেন্দ্রপুরের গড়িয়ায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ২ কুলতলিতে ১৮ জন বাংলাদেশি নাগরিক আটক, এলাকায় চাঞ্চল্য সুন্দরবনে তিন দিনে তিন জন বাঘে আক্রান্ত, দ্রুত ক্ষতিপূরণের দাবি এপিডিআরের বারুইপুর পৌরসভার সামনে জলকষ্ট ও নিকাশি সমস্যা নিয়ে বিজেপির বিক্ষোভ রবীন্দ্রনাথ ঠাকুরের সোভিয়েত রাশিয়া ভ্রমণ শপথ নিলেন আরো ৩৫ মন্ত্রী, রাজ্য ক্যাবিনেট বেড়ে হল ৪১ চাইলেই কি হকার উচ্ছেদ করা যায়? হুগলীর হরিপালে আট দলীয় নকআউট জুনিয়র ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ইমামের সর্বোচ্চ বেতনে নজির, পশ্চিম মেদিনীপুরে সম্মানিত আঁকাড়িয়া মসজিদ কমিটি গণতন্ত্রের মঞ্চে সাধারণ মানুষের নীরব কান্না সংবাদমাধ্যম কি সত্যিই নিরপেক্ষ, নাকি পক্ষপাতদুষ্ট? ভেড়ি থেকে মাছ চুরির অভিযোগে গ্রেপ্তার সোনারপুরের তৃণমূল কাউন্সিলর সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে গ্রেফতার জয়নগরের তৃনমূল নেতা ঈদ-উল-আযহা উপলক্ষ্যে জালালপুরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ধূপগুড়িতে প্রস্তাবিত ডাম্পিং গ্রাউন্ড ঘিরে উত্তেজনা, আবর্জনা বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ স্কুলে ঢুকে পড়ল শাবক সহ হাতির দল, চা বাগানের আতঙ্কে গ্রামবাসীরা নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কুনাল ঘোষ সহ অনেকেই বানারহাটে বিশ্ব ঋতুস্রাব পরিচ্ছন্নতা দিবস পালন ককরোচ জনতা পার্টি কোন রাজনৈতিক দল নয়, সর্বজনীন সামাজিক প্রতিবাদের প্রতীক দিলীপ ঘোষ উবাচ চালতাবেড়িয়া ঈদগাহ ময়দানে লক্ষাধিক মানুষ পড়লেন ঈদের নামাজ আবাস যোজনার কাটমানির টাকা ফেরতের দাবিতে প্রধানের স্বামীকে আটকে রেখে বিক্ষোভ রায়দীঘিতে নদীর চর ভরাট করে বেআইনি ক্যাফে তৈরির অভিযোগ তৃণমূল নেতা শওকত মোল্লার ছেলের বিরুদ্ধে তরুণীকে প্রেমের সম্পর্কে ফাঁসিয়ে ব্ল্যাকমেল, গ্রেফতার যুবক বাঁশদ্রোণীতে এক নাবালক স্কুল পড়ুয়ার মৃত্যু ঘিরে উত্তেজনা বঞ্চিত কৃষকদের পাশে সনৎ সর্দার, মানবিক উদ্যোগ সন্দেশখালির বিজেপি বিধায়কের ৯ জিলহজ পবিত্র আরাফা দিবস: আরাফার ইতিহাস ও গুরুত্ব ‘বিদ্রোহী’ নজরুল, ভাগ হয়ে গেছেন বিলকুল বর্ধমান সিএমএস উচ্চ বিদ্যালয়-এর সামনে নজরুল জন্ম দিবস পালিত বিশ্ব সাহিত্যে রবীন্দ্রনাথ ও নজরুলের অবদান বন্দে মাতরম বিতর্ক: সাংস্কৃতিক আধিপত্য, বহুত্ববাদ ও জাতীয়তাবাদের জটিলতা

দীর্ঘদিনের দুর্ভোগের অবসান! সড়ক সংস্কারে উদ্যোগ নিল জেলা প্রশাসন

প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫, রাত ৮:৩২ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৫, রাত ৮:৩২

প্রীতিময় সরখেল, নতুন পয়গাম, ধূপগুড়ি:

আরও পড়ুন:

দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটিয়ে অবশেষে বেহাল অবস্থায় পড়ে থাকা গুরুত্বপূর্ণ সড়ক সংস্কারে উদ্যোগ নিল জেলা প্রশাসন। প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে সংস্কার করা হচ্ছে সাড়ে নয় কিলোমিটার রাস্তা। চার মাসের মধ্যেই কাজ সম্পূর্ণ হওয়ায় খুশির হাওয়া গাদং সহ আশপাশের গ্রামগুলিতে।

আরও পড়ুন:

দীর্ঘ প্রায় এক দশক ধরে হাসপাতাল সংলগ্ন ধূপগুড়ি–ফালাকাটা সড়ক থেকে গাদং গ্রাম পঞ্চায়েত অফিস পর্যন্ত রাস্তার অবস্থা ছিল শোচনীয়। রাস্তার উপরের চাদর উঠে গিয়ে তৈরি হয়েছিল অসংখ্য বড় বড় গর্ত। বর্ষাকালে জল জমে যাওয়ায় কোথায় ভালো রাস্তা আর কোথায় গর্ত—তা বোঝাই যেত না। ফলে প্রায়শই দুর্ঘটনার কবলে পড়ত যানবাহন। দুর্ভোগে পড়তেন সাধারণ মানুষ থেকে শুরু করে রোগী, স্কুল–কলেজ পড়ুয়া এবং অন্তঃসত্ত্বা মহিলারা।

আরও পড়ুন:

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই রাস্তা সংস্কারের দাবিতে একাধিকবার আন্দোলন হয়েছে। কখনও রাস্তা অবরোধ, কখনও প্রশাসনিক দপ্তরে স্মারকলিপি জমা দেওয়া হলেও বছরের পর বছর কোনও কাজ হয়নি। অবশেষে বিষয়টি জলপাইগুড়ি জেলার জেলাশাসক শামা পারভীনের নজরে আসতেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয় এবং দ্রুত সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন:

এই সড়কটি দুটি জেলাকে যুক্ত করে। একদিকে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ও মাদারিহাট ব্লকের বহু মানুষ, অন্যদিকে ধূপগুড়ি মহকুমার বাসিন্দাদের বড় অংশ এই রাস্তার উপর নির্ভরশীল। গাদং এক ও দুই, ধনিরামপুর, ঝালটিয়া, এথেলবাড়ি, তেলিপাড়া, নরসিংপুর-সহ বিস্তীর্ণ এলাকার মানুষ এই পথেই যাতায়াত করেন।

আরও পড়ুন:

রাস্তার অবস্থা এতটাই করুণ ছিল যে, অন্তঃসত্ত্বা মহিলাদের মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার সময় অনেক ক্ষেত্রে টোটো থেকে নামিয়ে খারাপ অংশ পায়ে হেঁটে পার করিয়ে আবার গাড়িতে তোলা হতো। পাশাপাশি এই রাস্তার উপরেই রয়েছে একাধিক সরকারি ও বেসরকারি স্কুল, মাদ্রাসা এবং গ্রাম পঞ্চায়েত অফিস।

আরও পড়ুন:

জেলা প্রশাসনের উদ্যোগে রাস্তা সংস্কারের কাজ শুরু হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যেই তা সম্পন্ন হয়েছে। নতুন করে পিচঢালা মসৃণ রাস্তা পেয়ে স্বস্তিতে এলাকাবাসী। নতুন বছরের মুখে কার্যত নতুন রাস্তার উপহার পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন গাদং এলাকার মানুষজন।

আরও পড়ুন:

বাসিন্দা সমন্বিতা সেন বলেন, “রাস্তাটির দীর্ঘদিন খারাপ ছিল, এখন ভালো হয়েছে। এমন অবস্থায় ছিল যে রোগীদের হাঁটিয়ে পাড়া পার করতে হতো। কোনও টোটো অ্যাম্বুলেন্সে রাস্তা দিয়ে যেতে চাইত না। স্কুল–কলেজ যাতায়াত করা বিপজ্জনক হয়ে পড়েছিল।”

আরও পড়ুন:

এই রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াতকারী শিক্ষক আব্দুল সাত্তার বলেন, “প্রথমেই ধন্যবাদ জানাই জেলা প্রশাসন এবং রাজ্য সরকারকে। প্রায় ৯ কিলোমিটার রাস্তা দীর্ঘ সময় ধরে খারাপ অবস্থায় পড়ে থাকলেও কেউ নজর দেয়নি এর আগে। জেলাশাসক ম্যাডাম বিষয়টি জানার পরে উদ্যোগ নিয়ে রাস্তাটি তৈরি করিয়েছেন এক মাসেরও কম সময়ের মধ্যে। প্রায় সাড়ে চার কোটি টাকা ব্যয় করে।”

আরও পড়ুন:

স্কুল পড়ুয়া লক্ষী সরকার বলেন, “রাস্তা এত খারাপ ছিল যে বর্ষাকালে স্কুলে যেতে পারতাম না। মাঝেমধ্যেই টোটো উল্টে যেত। রাস্তাটা তৈরি হয়ে গেছে, এখন আমরা বর্ষাকালে স্কুল যেতে পারব।”

আরও পড়ুন:

টোটো চালক ইন্দাজুল হক বলেন, “বেশ কয়েক বছর ধরে রাস্তাটি বেহাল অবস্থায় পড়েছিল। বড় বড় গর্ত তৈরি হয়েছিল, মাঝেমধ্যে দুর্ঘটনা ঘটত, টোটো এবং গাড়ির যন্ত্রাংশে বহু ক্ষতি হয়েছে আমাদের। রাস্তাটি ঠিক করায় আমরা খুশি। বহুদিনের দুর্ভোগ কাটল আমাদের।”

আরও পড়ুন:

জলপাইগুড়ি জেলার শাসক শামা পারভীন বলেন, “বর্ষার সময় এই রাস্তাটি খুবই খারাপ ছিল, বিষয়টি আমরা আপনাদের মাধ্যমে জানতে পারি। এরপরে জেলা প্রশাসন উদ্যোগ নিয়ে রাস্তাটি তৈরি করে। সাড়ে নয় কোটি টাকা খরচ করে ৯.৫ কিলোমিটার রাস্তা তৈরি করা হয়েছে। ধূপগুড়ি–ফালাকাটা রোড থেকে গাদং অঞ্চল অফিস পর্যন্ত এই রাস্তা দুটি জেলাকে যুক্ত করে। রাস্তা তৈরি হওয়ায় প্রায় ৫০ হাজারের বেশি মানুষ উপকৃত হলেন।”

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder