ধর্মনিরপেক্ষতা ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় গণ কনভেনশন
নতুন পয়গাম, নতুন পয়গাম, বজবজঃ
শনিবার ১৩ ডিসেম্বর বজবজে রিজিওনাল মানবাধিকার কনভেনশন অনুষ্ঠিত হয়। মহেশতলা, বজবজ, পূজালী পৌরসভার পাশাপাশি বজবজ১ ও বজবজ২ ব্লক থেকে বহু প্রতিনিধি এদিনের কনভেনশনে যোগদান করেন। এলাকার বর্ষিয়ান সমাজকর্মী ও চিত্রশিল্পী অমরনাথ ভট্টাচার্যের সভাপতিত্বে কনভেনশনে পরিবেশ, জীবন, জীবিকার পাশাপাশি ধর্মনিরপেক্ষতা, গণতান্ত্রিক ও মৌলিক অধিকার রক্ষায় প্রস্তাব উপস্থাপন হয়।যার উপর প্রতিনিধিরা মতবিনিময় করেন ।এদিনের কনভেনশনে উপস্থিত ছিলেন মানবাধিকার সংগঠন সিপিডিআরএস পশ্চিমবঙ্গ রাজ্য কার্যকরী সভাপতি সৌম্য সেন। তিনি বলেন “একদিকে মানুষের জীবন, জীবিকার করুন অবস্থা।প্রতিনিয়ত নারী লাঞ্ছনার ঘটনা ঘটেছে। অবাধে পরিবেশ ধ্বংসকারী কার্যকলাপ চলছে। চরম সাম্প্রদায়িক বিভাজনের বাতাবরণ তৈরি হয়েছে। অন্যদিকে এসব নিয়ে বলতে গেলে প্রতিবাদীদের কন্ঠরোধ করা হচ্ছে। এমনকি আক্রান্ত হতে হচ্ছে।যা মানুষের গণতান্ত্রিক ও মৌলিক অধিকার হরণের দৃষ্টান্ত।” কনভেনশন মীনা পান্ডে, অমরনাথ ভট্টাচার্য, চন্দ্রভান পাল, মনোজ মন্ডল, সমীর কুমার দাস কে নেতৃত্বে রেখে সিপিডিআরএস মহেশতলা বজবজ সাতগাছিয়া রিজিওনাল কমিটি গঠিত হয়।







