মানবাধিকার দিবস উপলক্ষে পথসভা এ পি সি আর-এর
কুদ্দুস আলি মোল্লা, নতুন পয়গাম, রাজারহাট:
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রাজারহাটে পথসভার আয়োজন করল এ পি সি আর (APCR)। এই সভায় মানবাধিকার রক্ষা, সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ নিয়ে বক্তব্য রাখেন বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বরা। ওসমান গনি বলেন, “রাষ্ট্রীয়ভাবে মানুষের অধিকার খর্ব করা হচ্ছে, এবং এর প্রভাব আন্তর্জাতিক স্তরেও স্পষ্ট।” তিনি সাধারণ নাগরিকদের মানবাধিকারের পক্ষে সচেতন ও সংগঠিত হওয়ার আহ্বান জানান।
বিশিষ্ট শিক্ষক আব্দুল আজিজ বলেন, “মানুষের যেমন অধিকার রয়েছে, পশুরও তেমন অধিকার আছে। হযরত মুহাম্মদ (সাঃ) পশুর অধিকার পর্যন্ত নিশ্চিত করেছেন।” তাঁর বক্তব্যে মানবিকতা ও সহমর্মিতার বার্তা উঠে আসে।
আরও পড়ুন







