১১ ফুট লম্বা কিং কোবরা উদ্ধার!
প্রীতিময় সরখেল, জলপাইগুড়িঃ
ফের লোকালয় থেকে উদ্ধার হল কিং কোবরা। এদিন সাপটিকে উদ্ধার করেন বন দফতর ও ময়নাগুড়ি রোড পরিবেশ প্রেমী সংগঠন। জানা গিয়েছে, এদিন বিকেল নাগাদ ময়নাগুড়ি ব্লকের রামশাই গ্রাম পঞ্চায়েতের চটোয়া বন বস্তি এলাকার দশরথ ওরাওঁ এর বাড়ির পাশে ধান ক্ষেতের মধ্যে সাপটিকে দেখতে পান ছোট ছেলে মেয়েরা। তারা বাড়িতে খবর দিলে অভিভাবকরা সেখানে আসেন এবং রামশাই মোবাইল স্কোয়াডকে খবর দেন। তারা এসে পুরো জায়গাটি ঘিরে ফেলেন এবং ময়নাগুড়ি রোড পরিবেশ প্রেমী সংগঠনের সদস্যদের খবর দেন। অবশেষে সন্ধ্যার অন্ধকারে পরিবেশ প্রেমী সংগঠন ও বন দফতরের যৌথ প্রয়াসে সাপটিকে উদ্ধার করা হয়। জানা গিয়েছে, সাপটির দৈর্ঘ্য প্রায় ১১ ফুট লম্বা। সাপটি উদ্ধারের পর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন







