সিগারেটের ছ্যাঁকা লাগবে পকেটে পানমশলাতেও চড়া হারে কর চাপাল কেন্দ্র
নতুন পয়গাম, নয়াদিল্লি: সিগারেটের ছ্যাঁকা লাগবে এবার পকেটে! বুধবার লোকসভায় শীতকালীন অধিবেশনের তৃতীয় দিনে পাশ হল ‘দ্য সেন্ট্রাল এক্সাইজ সংশোধনী বিল-২০২৫’। বিলটি পাশ হওয়ায় জিএসটি ও আবগারি শুল্ক যোগ হতে চলেছে তামাকজাত দ্রব্যের উপর। ফলে সিগারেট থেকে পান মশলা, গুটকার দাম হতে চলেছে আকাশছোঁয়া। বিলটি কার্যকর হলে জিএসটি-সেস ছাড়াও সিগারেট-সহ তামাকজাত সমস্ত পণ্যের উপর আবগারি শুল্ক কয়েকগুণ বাড়াতে পারবে কেন্দ্র সরকার। ফলে একলাফে অনেকটাই বেড়ে যাবে সিগারেট থেকে চিউইং টোবাকো, সিগার, হুক্কা, জর্দা এবং সুগন্ধী তামাকজাত পণ্যের দাম। ছাড় পাবে না পান মশলা, গুটকাও। বর্তমানে তামাকজাত পণ্যের উপর ২৮ শতাংশ জিএসটি এবং বিভিন্ন হারে সেস রয়েছে। তবে বিলটি কার্যকর হলে এর সঙ্গে আবগারি শুল্কের হার আরও বাড়বে।
আরও পড়ুন








