বাংলাদেশী ১৩ জন মৎস্যজীবিকে মুক্তি দিল ভারত
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, নতুন পয়গাম, সুন্দরবন :
এখনো ৯০ দিন শেষ হয়নি, তার মধ্যে মানবিক মুখ উঠে এলো ভারত সরকারের,বাংলাদেশের ১৩ জন মৎস্যজীবী সহ ট্রলারকে ছেড়ে দিল ভারত।গত তিন মাস আগে ভারতীয় জলসীমায় ঢুকে পড়ার অপরাধে ১৩ জন বাংলাদেশী মৎস্যজীবীসহ একটি ট্রলার গ্রেপ্তার করে পুলিশ,তাদের কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হলে মহামান্য বিচারক ডায়মন্ড হারবার সংশোধনাগারে রাখার নির্দেশ দেন।ভারত ও বাংলাদেশের মধ্যে আইনতভাবে কথাবার্তা চলতে থাকে, শেষ পর্যন্ত ৯০ দিন পূর্ণ হওয়ার আগে তাদের সংশোধনাগার থেকে মুক্তি দেওয়া হলো।সোমবার বেলা আড়াইটার সময় সুন্দরবন পুলিশ জেলা এবং কোস্টগাডের পক্ষ থেকে তাদের কে আনা হয় নামখানার লঞ্চ ঘাটে।সেখানে তাদের হাতে দুপুরের খাবার, বিভিন্ন টিফিন দিয়ে আটক করে রাখা ট্রলার সহ বাংলাদেশ ফেরত পাঠানো হলো। যাবার আগে বাংলাদেশের মৎস্যজীবীদের মুক্তির আনন্দে চোখের জলে ভেসে গেল।তাঁরা ধন্যবাদ জানালেন ভারত সরকারকে।







