ইন্দাসে অবৈধভাবে বালি পাচার, আটক বালি বোঝাই ডাম্পার
নতুন পয়গাম, তৌসিফ আহম্মেদ, ইন্দাস, বাঁকুড়া:
বাঁকুড়া জেলা ইন্দাস থানার পাশ দিয়ে বয়ে গেছে দ্বারকেশ্বর নদী, এই নদী থেকে বৈধ নথি না নিয়েই অবৈধভাবে একটি ১৬ চাকা ডাম্পারটিকে করে বালি পরিবহন করছিল পাচারকারীরা। এরপরেই সাম্রোঘাট সংলগ্ন এলাকায় এসে ১৬ চাকা ডাম্পারটিকে দেখে সন্দেহ হয় ইন্দাস থানার ডিউটিরত অফিসারের। ডাম্পার চালকের কাছে বালি পরিবহনের বৈধ নতি চাইলে চালক কোনো রকম বৈধ নথি দেখাতে পারেনি। এরপরেই পুলিশ গ্রেপ্তার করে ডাম্পারের ওই চালককে। জানা যায় চালকের নাম শেখ কারিফুল হোসেন বাড়ি বীরভূম জেলার সিউড়ি থানা এলাকায়। আরো জানা যায় ইন্দাসের দ্বারকেশ্বর নদী থেকে বালি বোঝাই করে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিল অভিযুক্ত ওইচালক। ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয় বালি বোঝাই ১৬ চাকা ডাম্পারটিকে। ডাম্পারটিকে আনা হয় ইন্দাস থানায়। অভিযুক্ত চালককে তোলা হয় বিষ্ণুপুর মহকুমা আদালতে ইন্দাস থানা পুলিশের পক্ষ থেকে।







