বছরে দুই শতাধিক মনীষীদের স্মরণ ঘোষের চক মন্দিরে
হাসান লস্কর বাবলু, নতুন পয়গাম, সুন্দরবনঃ
দেশ-বিদেশের স্বনামধন্য ব্যাক্তি রাষ্ট্রনেতা ও স্বাধীনতা সংগ্রামী মনীষীদের জন্ম ও মৃত্যুদিন পালনের মধ্য দিয়ে যুব সমাজের বিশেষ বার্তা দিতে দেখা গেছে ঘোষেরচক মন্দিরের পৃষ্ঠপোষক কে । পশ্চিমবঙ্গের সুন্দরবন লাগোয়া জয়নগর দু’নম্বর ব্লকের ঘোষেরচক শিবালয় মন্দিরের অন্যতম পৃষ্ঠপোষক বছর ৩৫ এর রাজমোহন বৈরাগী। বছরে দুই শতাধিক মনীষী চর্চার সাথে তাদের জন্ম ও মৃত্যুদিনে অনুষ্ঠানও করে চলেছেন এই সংগঠন। লক্ষ্য বর্তমান প্রজন্ম কে মনীষীদের মুখশ্রুত বাণী মানুষের কাছে পৌঁছে দিতে এবং তাদেরকে স্মরণ করতে এমনই উদ্যোগ এই মন্দিরের পুরোহিতের । এলাকায় শতাধিক দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী কৃষিজীবী জনজাতির সন্তানদের এখানে পড়াশোনার করানো মূলত তাদের লক্ষ্য।, একদিকে যেমন তাদের পুঁথিগত বিদ্যা শিক্ষাদানের সাথে সামাজিক দিক ,অপরদিকে ধর্মীয় অনুশাসন তাদেরকে উজ্জীবিত করছে। মানুষের দুঃখ কষ্ট এবং তাদের কথা মান্যতা দিতে এমনই উদ্যোগ এই সংগঠনের। বর্তমান প্রজন্ম বিশেষ করে যাদের আত্মত্যাগ যাদের বলিদানে আজ আমরা স্বাধীনতা পেয়েছি এবং যে সমস্ত মহাপুরুষের দেশের জন্য জনকল্যাণমুখী কিছু করে গিয়েছেন তাদেরকে যদি আমরা স্মরণ করতে পারি আগামী দিনে আমাদের প্রজন্ম এবং আমরা সুস্থ সুন্দর সবল ভাবে জীবন যাপন করতে পারবো। আর সহজ সরল জীবন যাপন করার মাধ্যম দিয়ে এমনই বার্তা মানুষের মধ্যে পৌঁছে দিচ্ছেন এই সংগঠনে অন্যতম কর্মকর্তা। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবেছে ঈশ্বর রামকৃষ্ণ পরমহংসদেবের এই বাণীকে স্মরণ করিয়ে দিতে তিনি বদ্ধপরিকর। এই মন্দিরে এসেছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবার , রাসবিহারী বসুর পরিবার , ক্ষুদিরাম , বিনয় , বাদল , দিনেশ , মাষ্টারদা সূর্য সেন , প্রীতিলতা ওয়াদ্দেদার , দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ , সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় , রাজা রামমোহন রায় , প্রফুল্ল কুমার সেন , পরীক্ষিত চন্দ্র মুখোপাধ্যায় , রাজশেখর বসু এর বহু পরিবার মন্দিরে এসেছেন এবং নিয়মিত ফোন করে খবর নেন।







