জঙ্গিপুরে কংগ্রেসের মহা মিছিল রবিবার
নতুন পয়গাম, জঙ্গিপুরঃ
ওয়াকফ নিয়ে মুখ্যমন্ত্রী নিয়ে মমতা ব্যানার্জির দ্বিচারিতা ও মিথ্যাচারের প্রতিবাদে এবং ইচ্ছাকৃতভাবে ওবিসি সংরক্ষণ জটিলতার প্রতিবাদে প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক সম্পাদক তথা প্রদেশ কংগ্রেসের মুখপাত্র হাসানুজ্জামান বাপ্পার নেতৃত্বে রবিবার একটি মহা মিছিল করা হয়। মিছিলটি রঘুনাথগঞ্জ শ্রীকান্তবাটি স্কুল থেকে ফুলতলা হয়ে দরবেশ পাড়া দিয়ে পৌরসভার মার্কেটে শেষ হয়। উপস্থিত ছিলেন হাসানুজ্জামান বাপ্পা, জঙ্গিপুর পৌরসভার কাউন্সিলর জুম্মা খান, প্রাক্তন পঞ্চায়েত সদস্য আব্দুল রাহেদ সহ কংগ্রেস অনান্য নেতাকর্মীগণ।
আরও পড়ুন








